ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
শেয়ারবাজারের পাঁচ ব্যাংকে প্রশাসক, গ্রাহকের আস্থা ফেরানোর উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক: সংকটে থাকা শেয়ারবাজারের পাঁচ শরিয়াহভিত্তিক বেসরকারি ব্যাংকে প্রশাসক নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। চলতি সপ্তাহের শেষের দিকে বা অক্টোবরের শুরুতে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী, এক্সিম ব্যাংকের দায়িত্বে থাকবেন নির্বাহী পরিচালক মো. শওকত উল আলম। সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল)-এ দায়িত্ব পাবেন নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউল আলম দিদার। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের (এফএসআইবি) দায়িত্ব পাচ্ছেন নির্বাহী পরিচালক মো. সালাহ উদ্দীন। ইউনিয়ন ব্যাংকে দায়িত্ব দেওয়া হচ্ছে পরিচালক মোহাম্মদ আবুল হাসেমকে এবং গ্লোবাল ইসলামী ব্যাংকে (জিআইবি) দায়িত্ব পাচ্ছেন পরিচালক মকসুদুল আলম।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, প্রশাসক নিয়োগে কোনো আইনি জটিলতা এড়াতে প্রয়োজনীয় বৈঠক ও প্রক্রিয়া শেষে প্রজ্ঞাপন প্রকাশ করা হবে। আওয়ামী লীগ সরকারের সময়ে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এই পাঁচ ব্যাংক গভীর সংকটে পড়ে। ঋণের বড় অংশ খেলাপি হওয়ায় বর্তমানে তারা গ্রাহকের আমানত ফেরত দিতে হিমশিম খাচ্ছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গ্রাহকের আস্থা পুনরুদ্ধার ও আর্থিক খাতের স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য এই পাঁচ ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৬ সেপ্টেম্বর পরিচালনা পর্ষদের বিশেষ সভায় এ প্রস্তাব অনুমোদিত হয়।
প্রথম ধাপে প্রশাসক নিয়োগ হলেও, চূড়ান্তভাবে এই পাঁচ ব্যাংককে একীভূত করে একটি রাষ্ট্রায়ত্ত ইসলামী ব্যাংক গঠন করা হবে। প্রাথমিক হিসাব অনুযায়ী, একীভূতকরণের খরচ ধরা হয়েছে প্রায় ৩৫ হাজার ২০০ কোটি টাকা, যার মধ্যে ২০ হাজার ২০০ কোটি টাকা বহন করবে সরকার।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের