ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
সপ্তাহের ব্যবধানে ৮ প্রতিষ্ঠানের দারুণ মুনাফা
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের ব্যবধানে ৮ প্রতিষ্ঠানে ১০ থেকে ১৭ শতাংশের বেশি মুনাফা পেয়েছে বিনিয়োগকারীরা। প্রতিষ্ঠানগুলো হলো- জিকিউ বলপেন, জেনেক্স ইনফোসিস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, দুলামিয়া কটন, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, নাভানা সিএনজি, মিরাকেল ইন্ডাস্ট্রিজ এবং সিলকো ফার্মা। এসব কোম্পানিতে সপ্তাহের ব্যবধানে ১০ শতাংশের বেশি দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর বেড়েছে বা মুনাফা হয়েছে জিকিউ বলপেনের শেয়ারে। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির দর ৮৬ টাকা ৬০ পয়সা বা ১৭.৮৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৭২ টাকা ৪০ পয়সায়।
দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা হয়েছে বা দর বেড়েছে জেনেক্স ইনফোসিসের শেয়ারে। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ৪০ পয়সা বা ১৭.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৯ টাকা ৪০ পয়সায়।
তৃতীয় সর্বোচ্চ মুনাফা হয়েছে বা দর বেড়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ারে। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ১০ পয়সা বা ১৬.৩২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২২ টাকা ১০ পয়সায়।
অন্য ৫ প্রতিষ্ঠানের মধ্যে- দুলামিয়া কটনের ১৮ টাকা ৫০ পয়সা বা ১৪.৬৮ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৮০ পযসা বা ১৩.৭৯ শতাংশ, নাভানা সিএনজির ২ টাকা ৯০ পয়সা বা ১২.৭২ শতাংশ, মিরাকেল ইন্ডাস্ট্রিজের ৩ টাকা ৭০ পয়সা বা ১১.০৪ শতাংশ এবং সিলকো ফার্মার ১ টাকা ৬০ পয়সা বা ১০.০৬ শতাংশ দর বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে- ১৪৪ টাকা ৫০ পয়সা, ৬ টাকা ৬০ পয়সায়, ২৫ টাকা ৭০ পয়সা, ৩৭ টাকা ২০ পয়সা বা ১৭ টাকা ৫০ পয়সায়।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- গোপালগঞ্জে ছাত্রলীগের তাণ্ডব, মোতায়েন ছয় প্লাটুন বিজিবি
- সরকারের সিদ্ধান্ত না এলে ২ জানুয়ারিতেই কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা