ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
গাজায় ‘কিছু একটা চুক্তির’ দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে, "গাজায় আমরা কিছু একটা চুক্তির দ্বারপ্রান্তে আছি।" গত বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে ৮টি মুসলিম দেশের নেতাদের সঙ্গে 'অসাধারণ' একটি বৈঠকের পর তিনি এই ইঙ্গিত দেন। মুসলিম নেতাদের সঙ্গে আলোচনার পরেই গাজার যুদ্ধ নিয়ে তারা একটি সিদ্ধান্তে পৌঁছেছেন বলে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন।
আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসার আগে সাংবাদিকদের ট্রাম্প গাজা পরিস্থিতি সম্পর্কে এই তথ্য জানান। তিনি বলেন, "বুধবারের বৈঠকে অনেক কিছু নিয়ে সিদ্ধান্ত হয়েছে। আমার (এখন) ইসরায়েলের সঙ্গে বৈঠক করতে হবে। ইসরায়েল জানে আমি কী চাই। আমার আশা সেটি আমরা করতে পারব। আমার প্রত্যাশা আমরা এটি করতে পারব। (গাজায়) অনেক মানুষ মারা যাচ্ছেন।"
জিম্মিদের প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেন, "আমরা জিম্মিদের ফেরত চাই। আমরা তাদের সবাইকে একসঙ্গে ফেরত চাই।" তিনি আরও মন্তব্য করেন যে, গাজা নিয়ে আজই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হতে পারে। তবে ট্রাম্প কি ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।
এর আগে মুসলিম দেশের নেতাদের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প ২১ দফা উত্থাপন করেন, যার মধ্যে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ছিল। অপরদিকে, মুসলিম নেতারা ট্রাম্পকে জানিয়েছেন যে, ইসরায়েল গাজার গাজা সিটিতে যে স্থল হামলা চালাচ্ছে, সেটি হওয়া উচিত নয়। এছাড়াও, দখলদার ইসরায়েলের পশ্চিমতীর অধিগ্রহণের হুমকি নিয়েও তারা সতর্কতা দেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)