ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
ভোট ও গণভোট পর্যবেক্ষণে ঢাকায় কমনওয়েলথ প্রধান
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণের অংশ হিসেবে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান এবং ঘানার সাবেক রাষ্ট্রপতি নানা আকুফো-আদো ঢাকায় পৌঁছেছেন। আন্তর্জাতিক পর্যবেক্ষণ কার্যক্রমের নেতৃত্ব দিতে তিনি বাংলাদেশে আসেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) তিনি রাজধানীতে পৌঁছান। এক বার্তায় নিজেই বাংলাদেশে আগমনের বিষয়টি নিশ্চিত করেন আকুফো-আদো।
বার্তায় তিনি বলেন, কমনওয়েলথ সনদ অনুযায়ী গণতন্ত্র সংগঠনটির অন্যতম মূল ভিত্তি এবং এটি একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক মূল্যবোধ। জনগণের স্বাধীনভাবে মত প্রকাশ এবং নিজেদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যবস্থা নির্ধারণের অধিকার কমনওয়েলথ নীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের কল্যাণ ও সমৃদ্ধি নিশ্চিত করতে এসব গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা জরুরি এবং এ লক্ষ্যেই কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করছে।
এর আগে গত ৪ ফেব্রুয়ারি কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশে আসে। দলটি ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের নির্বাচন ও গণভোটের প্রস্তুতি, পরিবেশ ও সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করবে।
পর্যবেক্ষণ কার্যক্রমের আওতায় প্রাথমিক মূল্যায়ন, ভোটগ্রহণের দিন সরেজমিন পর্যবেক্ষণ এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা অন্তর্ভুক্ত থাকবে। কমনওয়েলথের এই বিশেষ দল নির্বাচন শেষে আগামী ১৪ ফেব্রুয়ারি একটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করার পরিকল্পনা করেছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)