ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
ক্রিকেট উচ্ছ্বাসে ভেসে গেলেন চমক
বিনোদন ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল রুকাইয়া জাহান চমক এবার ক্রিকেট নিয়েই আলোচনায়। অভিনয়-ফ্যাশনের পাশাপাশি সমসাময়িক নানা বিষয়ে খোলামেলা মতামত দেওয়া এই তারকা এশিয়া কাপ ঘিরে ভক্তদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়েছেন এক ফেসবুক পোস্টে।
বৃহস্পতিবার দুপুরে দেওয়া পোস্টে চমক লেখেন, “৭১ এ হারাইছি, আজকেও হারাবো।” সঙ্গে যোগ করেন বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচের প্রসঙ্গ। মুহূর্তেই তার এই পোস্টে ভক্তরা ঝড় তোলেন মন্তব্যে। কেউ লিখেছেন, “ইনশাআল্লাহ আজ জিতবে।” আবার কেউ বলেছেন, “আজকে জিততেই হবে।”
এশিয়া কাপে বাংলাদেশের জন্য আজকের ম্যাচ বাঁচা-মরার লড়াই। জিততে পারলেই সরাসরি ফাইনালে জায়গা করে নেবে সাকিব আল হাসানের দল। অন্যদিকে পাকিস্তানের জয় মানেই তাদের ফাইনালের টিকিট নিশ্চিত। ইতোমধ্যেই ভারত প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নিয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান