ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
একাদশে ভর্তির সর্বশেষ ধাপের ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সর্বশেষ ধাপের ফলাফল আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার পর প্রকাশ করা হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. রিজাউল হক এই তথ্য নিশ্চিত করেছেন।
অধ্যাপক রিজাউল হক জানান, এটিই ছিল একাদশে ভর্তির অনলাইন আবেদনের শেষ ধাপ, এরপর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না। এই ধাপের ফলাফল ইতোমধ্যে শিক্ষার্থীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে পাঠানো শুরু হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই ফল ভর্তি-সংশ্লিষ্ট ওয়েবসাইটে সম্পূর্ণরূপে প্রকাশিত হবে।
ফল দেখার প্রক্রিয়া:শিক্ষার্থীরা একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে (www.xiclassadmission.gov.bd) প্রবেশ করে নিজেদের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করে ফলাফল দেখতে পারবেন। এছাড়াও, আবেদনের সময় প্রদত্ত মোবাইল ফোন নম্বরেও এসএমএসের মাধ্যমে ফলাফল পাঠানো হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- ডাকসু সম্পাদক মিনহাজের গ্রামের বাড়িতে আগুন