ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
রাতের আঁধারে জ্বালিয়ে দেওয়া হলো মসজিদ
আন্তর্জাতিক ডেস্ক: সুইডেনের দক্ষিণাঞ্চলীয় শহর হুল্টসফ্রেডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মসজিদ পুড়ে ছাই হয়ে গেছে। গভীর রাতে অজ্ঞাত কারণে আগুনের সূত্রপাত ঘটে এবং দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। স্থানীয় পুলিশ ঘটনাটিকে সন্দেহজনক অগ্নিসংযোগ হিসেবে তদন্ত করছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়, হুল্টসফ্রেডের ওই মসজিদটি পূর্বে একটি গির্জা ছিল, যা পরবর্তীতে মসজিদে রূপান্তর করা হয়। সোমবার গভীর রাতে আগুন লাগার পর তা মুহূর্তেই ভবনটির প্রতিটি অংশে ছড়িয়ে পড়ে।
উদ্ধারকর্মী দলের সদস্য মাইকেল হেসেলগার্ড বলেন, “আমরা এখনও নিশ্চিত নই কীভাবে আগুন শুরু হয়েছিল। তবে এটি পুরো ভবনজুড়ে ছড়িয়ে পড়েছিল।” তিনি জানান, ভবনটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে আর কোনো কাজে ব্যবহার করা সম্ভব নয়।
ঘটনার পর পুরো রাতজুড়ে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ চালান এবং মঙ্গলবার সকাল পর্যন্ত সেখানে অবস্থান করেন। পরে পুলিশ ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করে।
সুইডিশ পুলিশের মুখপাত্র প্যাট্রিক ফর্স বলেন, “এই ঘটনাকে সন্দেহজনক অগ্নিসংযোগ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। কেন বা কীভাবে আগুন লেগেছে, তা এখনো পরিষ্কার নয়।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত