ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
৪৪তম বিসিএস শিক্ষা ক্যাডারের ৩২৬ কর্মকর্তার পদায়ন
নিজস্ব প্রতিবেদক: দেশের সরকারি কলেজগুলোতে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে একঝাঁক নতুন প্রাণ যুক্ত হলো। ৪৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৩২৬ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন সরকারি কলেজে প্রভাষক পদে চূড়ান্ত পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি দাপ্তরিক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ৪৪তম বিসিএসে শিক্ষা ক্যাডারে মোট ৩৪৮ জনকে নিয়োগের সুপারিশ করেছিল পিএসসি। সেই সুপারিশের ভিত্তিতে গত ৫ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় নিয়োগের গেজেট প্রকাশ করে। ৩৪৮ জনের মধ্যে ৩২৬ জন কর্মকর্তা নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ গত ৮ ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে যোগদান করেন। তবে ২২ জন প্রার্থী নির্ধারিত সময় পার হলেও চাকরিতে যোগ দেননি।
পদায়নকৃত এই ৩২৬ জন কর্মকর্তার জন্য সম্প্রতি একটি বিশেষ অবহিতকরণ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছিল। সেই প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর আজ তাঁদের মেধা ও নিজ নিজ বিষয়ের ভিত্তিতে বিভিন্ন কলেজে পদায়ন করা হলো। তাঁরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী নবম গ্রেডে (২২,০০০-৫৩,০৬০ টাকা) বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্ত হবেন।
এবারের পদায়নে বিষয়ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, ইংরেজিতে সর্বোচ্চ ২৫ জন, বাংলায় ২৪ জন এবং রাষ্ট্রবিজ্ঞান ও দর্শনে ২৯ জন করে কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ইতিহাসে ২৬ জন, অর্থনীতিতে ২০ জন, প্রাণিবিদ্যায় ২৪ জন এবং সমাজকল্যাণ বিভাগে ১০ জনসহ অন্যান্য বিষয়ের মেধাবীদের বিভিন্ন কলেজে দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে পদায়নকৃত কর্মকর্তাদের অবিলম্বে তাঁদের নির্ধারিত কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় স্পষ্ট করে জানিয়েছে যে, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কর্মকর্তা কর্মস্থলে যোগদান করতে ব্যর্থ হলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৩ আগস্ট)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- স্বাস্থ্য খাতে এক লাখ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
- ৬০ লাখ বাংলাদেশির সিভি ডার্ক ওয়েবে বিক্রির দাবি
- রোববার ৬ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকবে যেসব এলাকায়
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- বাংলাদেশ স্কাউটসে নবম গ্রেডে চাকরির সুযোগ
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- বোর্ড সচিব বাবা, টেনেটুনে পাস করা ছেলের ফল জিপিএ-৫
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা