ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশে বিনিয়োগ পরিবেশ উন্নয়নে জাপানের প্রতিশ্রুতি
নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনইচি সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতে তারা বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, জাপানি ব্যবসায়িক কার্যক্রম এবং বিনিয়োগের পরিবেশ আরও উন্নত করার কৌশল নিয়ে আলোচনা করেন।
ঢাকার জাপান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে। দূতাবাস জানায়, বৈঠকে গভর্নর ও রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বিভিন্ন পদক্ষেপ এবং জাপানি বিনিয়োগকারীদের জন্য ব্যবসায়িক পরিবেশকে আরও অনুকূল করার উপায় নিয়ে মতবিনিময় করেছেন।
রাষ্ট্রদূত শিনইচি বাংলাদেশের অর্থনীতিকে স্থিতিশীলতার দিকে পরিচালিত করার ক্ষেত্রে গভর্নর মনসুরের নেতৃত্বের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। একইসঙ্গে তিনি বাংলাদেশের চলমান অর্থনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করার জন্য জাপানের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
এই সাক্ষাৎ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার এবং জাপানের বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে আরও সুযোগ তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি