ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
গুতেরেসের ঐক্যের বার্তা দিয়ে শুরু হলো জাতিসংঘের অধিবেশন
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশন শুরু হয়েছে, যেখানে মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস তার উদ্বোধনী ভাষণে বৈশ্বিক অস্থিরতা এবং জাতিসংঘের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উত্থাপন করে ঐক্যের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।
গুতেরেস তার ভাষণে বলেন, "আশি বছর আগে, এক যুদ্ধবিধ্বস্ত পৃথিবীতে বিশ্বনেতারা ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিলেন— বিশৃঙ্খলার বদলে সহযোগিতা, আইনহীনতার বদলে আইনের শাসন, সংঘাতের পরিবর্তে শান্তি। সেই সিদ্ধান্তই জাতিসংঘের জন্ম দিয়েছিল।" তিনি আরও উল্লেখ করেন যে, আশি বছর পর আজ আবারও একই প্রশ্ন আমাদের সামনে, তবে এবার তা আরও জটিল, গভীরভাবে জড়িত এবং নির্মম বাস্তবতায় উপনীত।
আজকের এই গুরুত্বপূর্ণ অধিবেশনে বিশ্বের কয়েকজন প্রভাবশালী রাষ্ট্রপ্রধান ভাষণ দেবেন। এদের মধ্যে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
বর্তমান ভূরাজনৈতিক উত্তেজনা এবং বিশ্বজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই অধিবেশন আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি