ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
ঢাকায় ক্যারিয়ারের শেষ কনসার্ট করবেন তাহসান
বিনোদন ডেস্ক: জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান সম্প্রতি অস্ট্রেলিয়ায় একটি কনসার্টে অংশগ্রহণের সময় ইঙ্গিত দিয়েছেন যে তিনি সংগীত জগৎ থেকে বিদায় নেবেন। তার এই ঘোষণায় ভক্তদের মধ্যে বিস্ময় ছড়িয়েছে। তবে পরে তিনি নিশ্চিত করেছেন, “কনসার্ট না করার ঘোষণাটা ঠিক আছে। তবে অস্ট্রেলিয়া থেকে নয়, কনসার্টের অবসরটা আমি ঢাকা থেকে নেব। ঢাকায় একটি কনসার্ট আছে, দেশে ফিরে সেটায় অংশ নেব। আশা করছি, এটাই আমার শেষ কনসার্ট হবে।”
গানের অবসরের কারণ সম্পর্কে জানতে চাওয়ায় তাহসান বলেন, “না, এটা একদম ব্যক্তিগত সিদ্ধান্ত। আমি মনে করি, যা দেওয়ার ছিল তা দেওয়া হয়ে গেছে। পেয়েছি যোগ্যতার চেয়ে অনেক বেশি। এখন একটা সাধারণজীবনে ফিরে যেতে চাই। তাই এই অবসর নেয়া।”
এর আগে রজত জয়ন্তীর বিশেষ মুহূর্ত উদ্যাপন অনুষ্ঠানে ভক্তদের উদ্দেশে তিনি বলেন, “এটাই আমার লাস্ট কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো। মেয়ে বড় হচ্ছে- এখন কি দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?”
তাহসান আরও যোগ করেন, “ইতোমধ্যে আমার সব সোশ্যাল মিডিয়া একাউন্ট ডিএক্টিভেট করে দিয়েছি।”
সংগীত ও বিনোদন জগতে তাহসান খান একজন বহুমুখী শিল্পী হিসেবে পরিচিত। তিনি গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা ও উপস্থাপক। ২০০৪ সালে প্রকাশিত ‘কিছু কথা’ অ্যালবামের মাধ্যমে তার একক সংগীত জীবন শুরু হয়। এর আগে ১৯৯৮ সালে ব্যান্ড ‘ব্ল্যাক’-এর সদস্য হিসেবে কাজ করেছেন এবং ব্যান্ডের হয়ে বেশ কিছু জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- এসএসসি পাসেই নিয়োগ দেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ক্যাম্পাসে নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- আগামী শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণিতে যুক্ত হচ্ছে এআই শিক্ষা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ নভেম্বর)
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে বৈঠক প্রধানমন্ত্রী ও এরদোয়ানের
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা