ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
শেয়ারবাজারে বিনিয়োগ ঝুঁকি আরও কমেছে
হাসান মাহমুদ ফারাবী
রিপোর্টার
হাসান মাহমুদ ফারাবী: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সার্বিক মূল্য-আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আগের সপ্তাহেও পিই রেশিও কমেছিল। বাজার বিশ্লেষকদের মতে, এটি বিনিয়োগকারীদের জন্য ইতিবাচক খবর। কারণ পিই রেশিও কমলে শেয়ারবাজারে বিনিয়োগ ঝুঁকি হ্রাস পায় এবং শেয়ারগুলোর প্রকৃত মূল্যায়নের দিকে ধীরে ধীরে এগিয়ে যায়। অর্থাৎ চাঙ্গাভাবের দিকে ধাবিত হয়।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা অনুযায়ী, গত সপ্তাহে (১৪–১৮ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পিই রেশিও ১০.৬১ পয়েন্ট থেকে নেমে এসেছে ১০.৫০ পয়েন্টে। অর্থাৎ, সপ্তাহজুড়ে এটি কমেছে ০.১১ পয়েন্ট বা ১ শতাংশ। বাজার বিশ্লেষকদের ভাষায়, এই সামান্য পতনও বিনিয়োগ ঝুঁকি নিয়ন্ত্রণে আসার ইঙ্গিত দেয়।
পিই রেশিও সাধারণত শেয়ারের দাম ও কোম্পানির আয় (ইপিএস) এর অনুপাত বোঝায়। কোনো শেয়ারের দাম তার আয়ের তুলনায় অতিরিক্ত বেড়ে গেলে পিই রেশিও-ও বাড়ে, যা বিনিয়োগ ঝুঁকির সংকেত। বিপরীতে পিই রেশিও কমলে বুঝতে হবে বাজার তুলনামূলক বিনিয়োগের জন্য স্থিতিশীল হচ্ছে এবং শেয়ারের দাম আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে।
আর্থিক খাতের অভিজ্ঞজনদের মতে, বর্তমান সময়ে বিনিয়োগকারীরা অপেক্ষাকৃত নিরাপদ এবং আয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শেয়ার বেছে নিতে পারবেন। বিশেষ করে স্বল্প ও মধ্যমেয়াদি বিনিয়োগকারীরা এ ধরনের পরিস্থিতিতে আস্থা ফিরে পান, যা বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনে।
বাজারসংশ্লিষ্টরা বলছেন, বিদায়ী সপ্তাহের এই পরিবর্তন প্রমাণ করে যে বিনিয়োগকারীরা আগের মতো অযৌক্তিক চাহিদায় ঝুঁকে পড়ছেন না। বরং তারা এখন হিসাব-নিকাশ করে বিনিয়োগ করছেন। এর ফলে বাজারে ধীরে ধীরে দীর্ঘমেয়াদি ইতিবাচক ধারা তৈরি হতে পারে।
বিশ্লেষকদের পরামর্শ, এই সময়ে বিনিয়োগকারীদের উচিত শক্তিশালী মৌলভিত্তির শেয়ারের দিকে মনোযোগী হওয়া। কারণ পিই রেশিও কমার সঙ্গে সঙ্গে টেকসই ও স্থিতিশীল কোম্পানির শেয়ারে বিনিয়োগ করলে ঝুঁকি কম এবং প্রত্যাশিত মুনাফার সম্ভাবনা বেশি থাকে।্
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ