ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
পতনেও ১০ শতাংশের বেশি মুনাফা পেল বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারের চলতি সপ্তাহের ৫ কার্যদিবসের মধ্যে ৩দিই সূচকের পতন হয়েছে। সূচকের পাশাপাশি টাকার অংকে লেনদেনও কমেছে। তবে বাজারের এমন পতনের মধ্যেও ১০ শতাংশের বেশি মুনাফা পেয়েছে ১০ কোম্পানির বিনিয়োগকারীরা। ডিএসইর বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
কোম্পানি ১০টি হলো- এনভয় টেক্সটাইল, শ্যামপুর সুগার, ইউসিবি, টেকনো ড্রাগস, ক্রাউন সিমেন্ট, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিডি ফাইন্যান্স, মিডল্যান্ড ব্যাংক, সামিট অ্যালায়েন্স পোর্ট এবং মেট্রো স্পিনিং।
কোম্পানি ১০টির মধ্যে সপ্তাহজুড়ে সর্বোচ্চ মুনাফা হয়েছে বা দর বেড়েছে এনভয় টেক্সটাইলের শেয়ারে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর ৯ টাকা ৬০ পয়সা বা ১৮.৬৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬১ টাকায়, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। সপ্তাহজুড়ে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ৫১ টাকা ২০ পয়সা।
সপ্তাহজুড়ে দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা হয়েছে বা দর বেড়েছে শ্যামপুর সুগারের শেয়ারে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর ২৯ টাকা ৫০ পয়সা বা ১৬.৮৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০৪ টাকা ৩০ পয়সায়, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। সপ্তাহজুড়ে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ১৮৭ টাকা ৮০ পয়সা।
সপ্তাহজুড়ে তৃতীয় সর্বোচ্চ মুনাফা হয়েছে বা দর বেড়েছে ইউিিসবির শেয়ারে। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা বা ১৫.৬৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২০৪ টাকা ৩০ পয়সায়, যা গত এক মাসের মধ্যে সর্বোচ্চ। সপ্তাহজুড়ে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল ৯ টাকা ৬০ পয়সা।
অন্য ৭ কোম্পানির মধ্যে- টেকনো ড্রাগসের ৬ টাকা ২০ পয়সা বা ১৪.৬৫ শতাংশ, ক্রাউন সিমেন্টের ৭ টাকা ৬০ পয়সা বা ১৪.১৫ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৭ টাকা ৩০ পয়সা বা ১৩.০৬ শতাংশ, বিডি ফাইন্যান্সের ১ টাকা ৩০ পয়সা বা ১২.১৫ শতাংশ, মিডল্যান্ড ব্যাংকের ২ টাকা বা ১০.৯৯ শতাংশ, সামিট অ্যালায়েন্স পোর্টের ৩ টাকা ৬০ পয়সা বা ১০.৫৯ শতাংশ এবং মেট্রো স্পিনিংয়ের ১ টাকা ১০ বা ১০.০৯ শতাংশ দর বেড়েছে
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি