ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
এবার ভারতীয় দূতাবাস দখলের হুমকি দিল এসএফজে
আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় শিখ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী শিখস ফর জাস্টিস (এসএফজে)-এর কানাডা শাখা ব্রিটিশ কলাম্বিয়ার ভ্যানকুভার শহরে অবস্থিত ভারতীয় কনস্যুলেট দখলের হুমকি দিয়েছে। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে তারা জানিয়েছে, ভারতীয় কনস্যুলেটগুলো তাদের গুপ্তচর নেটওয়ার্ক পরিচালনা করছে এবং খালিস্তান আন্দোলনের নেতাদের নজরদারি চালাচ্ছে।
বিবৃতিতে এসএফজে কানাডার নতুন রাষ্ট্রদূত দিনীশ পাটনায়েককে লক্ষ্য করে একটি পোস্টার প্রকাশ করেছে, যেখানে তার মুখে লাল ‘টার্গেট চিহ্ন’ দেখা যাচ্ছে। তারা দাবি করেছে, ভারতের কনস্যুলেটগুলি নিজেদের নীরব হুমকির মাধ্যমে খালিস্তানপন্থি গোষ্ঠী ও সমর্থকদের উপর নজরদারি করছে।
এসএফজের হুমকিতে বলা হয়েছে, “আমরা ভারতের কনস্যুলেট দখল করব এবং আমাদের ওপর চলা নজরদারির জন্য নয়াদিল্লির কাছে জবাব চাইব।” সংগঠনটি হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ডের প্রসঙ্গও উল্লেখ করেছে, যার জন্য তারা ভারতে ভারতীয় এজেন্টদের দায়ী করছে।
হরদীপ সিং নিজ্জর ছিলেন কানাডার খালিস্তানপন্থি শিখদের নেতা। ২০২৩ সালের ১৮ জুন ভ্যানকুভারের শহরতলী এলাকা সারেতে গুরুদুয়ারার বাইরে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তখন ভারতকে হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত হিসেবে সরাসরি অভিযুক্ত করেন।
এই ঘটনায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কের মধ্যে চরম টানাপড়েন তৈরি হয়। যদিও কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নি ক্ষমতায় আসার পর ধীরে ধীরে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার চেষ্টা চলছে। তবে এই হুমকি নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।
এসএফজে-র শীর্ষ সংগঠক ইন্দ্রজিৎ সিং ঘোসাল বর্তমানে হরদীপ সিং নিজ্জরের হত্যার পর সংগঠনের নেতৃত্বে রয়েছেন এবং কানাডার পুলিশের বিশেষ নিরাপত্তা প্রাপ্ত।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)