ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
সেন্ট মার্টিনের ১৬৫ হোটেল-রিসোর্ট সরাতে নোটিশ
ডুয়া নিউজ: পরিবেশ অধিদপ্তর সেন্টমার্টিন দ্বীপে অবৈধভাবে নির্মিত ১৬৫টি আবাসিক হোটেল এবং রিসোর্টকে ৭ দিনের মধ্যে অপসারণের নোটিশ দিয়েছে। গত বছরের ৩০ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৩ জানুয়ারির মধ্যে কক্সবাজার জেলা কার্যালয়ের পরিচালক মুহাম্মদ সোলায়মান হায়দারের স্বাক্ষরিত বিভিন্ন সময়ে এ নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, এসব হোটেল ও রিসোর্ট প্রতিবেশ সংকটাপন্ন এলাকা (ইসিএ) হিসেবে চিহ্নিত সেন্টমার্টিন দ্বীপে অবস্থিত এবং এগুলোর কার্যক্রম পরিবেশ সংরক্ষণ আইন পরিপন্থি।
নোটিশে উল্লেখ করা হয়, সেন্টমার্টিন দ্বীপটি ১৯৯৯ সালে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কর্তৃক ইসিএ ঘোষণা করা হয়েছে, যার ফলে প্রাকৃতিক বন, গাছপালা, বন্যপ্রাণী, এবং জীববৈচিত্র্য ধ্বংসকারী কোনো ধরনের কার্যক্রম নিষিদ্ধ। তাছাড়া, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী এই দ্বীপে অবৈধ স্থাপনা অপসারণ করা জরুরি।
এ পর্যন্ত ১৬৪টি হোটেল ও রিসোর্টকে নোটিশ দেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে অবৈধভাবে নির্মিত অন্যান্য স্থাপনাগুলোকেও নোটিশ দেওয়া হবে। যদি ৭ দিনের মধ্যে এসব স্থাপনা অপসারণ করা না হয়, তবে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
নোটিশপ্রাপ্ত হোটেল-রিসোর্টগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ব্লু -মেরিন, ফ্যান্টাসি, আটলান্টিক, সী-প্রবাল, সিনবাদ, স্যান্ড ক্যাসেল, কিং শোক, দ্বীপান্তর, জলকুটির, জ্যোস্নালয়, সূর্যস্নান, সান অ্যান্ড স্যান্ড টুইন বিচ রিসোর্ট, সেইলর, গোধূলি, জল কুটির, বীচ-ভেলি।
এছাড়া, দ্বীপে বর্তমানে ২৭টি হোটেল ও রিসোর্ট নির্মাণাধীন, যার মধ্যে ২০টি বহুতল ভবন। এসব নির্মাণও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই চলমান।
বর্তমানে সেন্টমার্টিনে পর্যটকদের সংখ্যা সীমিত করা হয়েছে, বিশেষত নভেম্বরে রাতে থাকার সুযোগ নেই এবং ডিসেম্বর ও জানুয়ারিতে প্রতিদিন ২০০০ জনের বেশি পর্যটক দ্বীপে যেতে পারবেন না।
পরিবেশবাদীরা মনে করছেন, পর্যটক সীমিতকরণের ফলে প্লাস্টিকের ব্যবহার কমে গেছে এবং দ্বীপের পরিবেশ সংরক্ষণে ইতিবাচক পরিবর্তন আসছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’
- আজকের বাজারে স্বর্ণের দামি( ২১ জুলাই )
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা