ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩
উচ্চশিক্ষায় নীতিনির্ধারণে গবেষণার বিকল্প নেই: আমানুল্লাহ
নিজস্ব প্রতিবেদক: দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও টেকসই করতে তথ্যভিত্তিক আন্তর্জাতিকমানের গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে—এমন মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। তিনি বলেন, উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণে এমন গবেষণাই হতে পারে কার্যকর দিকনির্দেশনা।
রোববার (২৫ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্চশিক্ষার ভবিষ্যৎ প্রস্তুতি ও শ্রমবাজারের চাহিদা মূল্যায়ন বিষয়ক একটি সমীক্ষা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, দেশের সব অঞ্চল, সব শ্রেণি-পেশা এবং বিভিন্ন ধর্ম ও জনগোষ্ঠীর মানুষের বাস্তব চাহিদা ও সমস্যাগুলো জানার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় এমন পরিকল্পনা প্রয়োজন, যাতে কেউ পিছিয়ে না পড়ে। তিনি উল্লেখ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের সাধারণ মানুষের উচ্চশিক্ষার সবচেয়ে বড় প্রতিষ্ঠান।
গবেষণাটি নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পরিচালনার আহ্বান জানিয়ে অধ্যাপক আমানুল্লাহ বলেন, এই সমীক্ষা যেন আন্তর্জাতিক মানদণ্ডে পরিচালিত হয়। এতে প্রাপ্ত তথ্য শুধু জাতীয় বিশ্ববিদ্যালয় নয়, রাষ্ট্রের নীতিনির্ধারকদের জন্যও উচ্চশিক্ষার দীর্ঘমেয়াদি লক্ষ্য ও কর্মপরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। এ ছাড়া ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. আশেক কবির চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
জানা গেছে, এই সমীক্ষা বাস্তবায়নে সহযোগিতা করছে ইউনিসেফ বাংলাদেশ। আন্তর্জাতিক সংস্থাটির আর্থিক সহায়তায় উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ার মাধ্যমে গবেষণার দায়িত্ব পেয়েছে স্বনামধন্য প্রতিষ্ঠান ‘কনসিগলিয়েরি প্রাইভেট লিমিটেড’। গবেষণার মাধ্যমে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার সার্বিক চিত্র তুলে ধরা হবে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ