ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
এমপিও শিক্ষকদের বেতন-বিল নিয়ে মাউশির জরুরি নির্দেশনা
নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ২০২৬ সালের জানুয়ারি মাসের বেতন ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) পদ্ধতিতে পাঠানোর লক্ষ্যে জরুরি নির্দেশনা জারি করা হয়েছে। আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) তারিখের মধ্যে প্রতিষ্ঠান প্রধানদের অনলাইনে এই বিল সাবমিট করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) মাউশির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে, ইএফটি ব্যবস্থা চালুর পর থেকে পর্যায়ক্রমে আধুনিকায়ন করা হয়েছে। গত বছরের আগস্ট থেকে প্রতিষ্ঠান প্রধানদের অনলাইনে বিল সাবমিট করার নিয়ম চালু হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠান প্রধানকে ইএমআইএস (EMIS) সিস্টেমের এমপিও-ইএফটি মডিউলে নিজস্ব আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে প্রতিটি শিক্ষক-কর্মচারীর জন্য আলাদাভাবে প্রাপ্য অর্থের বিল দাখিল করতে হবে।
মাউশি আরও জানিয়েছে, কোনো শিক্ষক-কর্মচারীর মৃত্যু, পদত্যাগ, সাময়িক বরখাস্ত কিংবা অনুমোদনহীন অনুপস্থিতি থাকলে বিল সাবমিট করার সময় যথাযথভাবে তা উল্লেখ করতে হবে। প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যের ভিত্তিতেই ইএফটির মাধ্যমে সরাসরি শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হবে। তথ্যে কোনো ভুল থাকলে বা ভুল তথ্যের কারণে বেতন না গেলে কিংবা অতিরিক্ত অর্থ চলে গেলে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানকে বহন করতে হবে।
বর্তমানে শুধুমাত্র আইবাস (iBAS++) পদ্ধতিতে যাচাইকৃত এবং ভ্যালিড (Valid) জনবলের তথ্যই বিল সাবমিট অপশনে পাওয়া যাচ্ছে। যাদের তথ্যে ভুল রয়েছে, সেগুলো সংশোধন ও পুনরায় যাচাইয়ের পর সিস্টেম যুক্ত করা হবে।
সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে আগামী ২৭ জানুয়ারির মধ্যে জানুয়ারি মাসের এই বিল সাবমিট সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতা স্বপন
- ৫২ বছর এক টাকায় পড়িয়ে রাষ্ট্রীয় সম্মাননা পেলেন গাইবান্ধার লুৎফুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- অভিজ্ঞতা ছাড়াই প্রাণ গ্রুপে চাকরি, আবেদন ৩ নভেম্বর পর্যন্ত