ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
মেধার মূল্যায়ন নিশ্চিত করাই শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি: শিক্ষা উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার বলেছেন, মেধার মূল্যায়ন নিশ্চিত করাই শিক্ষা ব্যবস্থার মূল ভিত্তি। এজন্য প্রচলিত ‘নম্বর বাণিজ্য’ এবং ‘কৃত্রিম ফলের সংস্কৃতি’ থেকে বেরিয়ে এসে যোগ্যতার ভিত্তিতে একটি কার্যকর মূল্যায়ন ব্যবস্থা গড়ে তোলার কাজ চলছে।
রোববার (২৫ জানুয়ারি) টাঙ্গাইলের নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন বীর মুক্তিযোদ্ধা ও কবি বুলবুল খান মাহবুব এবং ওই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মো. আফরোজ হোসেন সিদ্দিকীকে ‘আজীবন সম্মাননা’ প্রদান করা হয়।
শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “প্রকৃত দেশপ্রেম শুধু ইতিহাসের পাতায় সীমাবদ্ধ নয়। সততা, দায়িত্বশীলতা, মানবিকতা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়াই হলো সত্যিকারের দেশপ্রেম। সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতা পালন করাই দেশপ্রেমের জীবন্ত প্রকাশ।”
বাংলাদেশের সামাজিক বৈচিত্র্য প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের ভাষা, সংস্কৃতি এবং ধর্মীয় বৈচিত্র্য কোনো দুর্বলতা নয়, বরং এটিই আমাদের শক্তি। এই বহুমাত্রিক পরিচয়কে ধারণ করেই আমরা একটি মানবিক, ন্যায়ভিত্তিক ও প্রগতিশীল বাংলাদেশ বিনির্মাণ করতে চাই।”
সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। গুণীজনদের সম্মান জানানোর পাশাপাশি একটি উন্নত শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা নিয়ে আলোকপাত করেন বক্তারা।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এনসিসি ব্যাংকে তিন পদে চাকরি, আবেদন ৩ ও ৪ অক্টোবর পর্যন্ত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়