ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
অমর একুশে বইমেলায় স্টল ভাড়া কমানোর সিদ্ধান্ত সরকারের
নিজস্ব প্রতিবেদক: আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া ‘অমর একুশে বইমেলা ২০২৬’-এ অংশগ্রহণকারী প্রকাশকদের জন্য বড় সুখবর দিয়েছে সরকার। প্রকাশকদের দীর্ঘদিনের অনুরোধের পরিপ্রেক্ষিতে মেলার স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর নির্দেশ দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সম্প্রতি সংস্কৃতি উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব এবং বাংলা একাডেমির মহাপরিচালকের মধ্যে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে উপদেষ্টার নির্দেশনার পর বাংলা একাডেমি স্টল ভাড়া কমানোর প্রক্রিয়া বাস্তবায়নে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় মনে করছে, স্টল ভাড়া কমানোর ফলে প্রকাশকদের আর্থিক চাপ কমবে, যা পরোক্ষভাবে বইয়ের দাম নিয়ন্ত্রণে এবং পাঠকদের নতুন বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে। এবারের বইমেলা বরাবরের মতোই লেখক, পাঠক ও প্রকাশকদের একটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হবে বলে মন্ত্রণালয় আশাবাদ ব্যক্ত করেছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)