ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
রবির হাতে বিবিআর কর্পোরেট অ্যাওয়ার্ড ২০২৫
নিজস্ব প্রতিবেদক: টেলিযোগাযোগ খাতে অসামান্য অবদান ও উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে ‘বিবিআর কর্পোরেট অ্যাওয়ার্ড ২০২৫’ অর্জন করেছে রবি আজিয়াটা পিএলসি। মর্যাদাপূর্ণ এই সম্মাননা প্রতিষ্ঠানটির দক্ষতা, নতুনত্ব এবং ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ব্যুরো অব বিজনেস রিসার্চ (বিবিআর) আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন ‘দ্য ফিউচার অব বিজনেস: ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড সাসটেইনেবিলিটি’ উপলক্ষে রবির হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
চট্টগ্রামের র্যাডিসন ব্লু হোটেল বে ভিউতে অনুষ্ঠিত এ সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। রবির পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানের সিনিয়র রিজিওনাল হেড (চট্টগ্রাম নর্থ) মো. ইফতেখারুল আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহিয়া আখতার, শিক্ষক-গবেষক, ব্যবসায়ী এবং খাতসংশ্লিষ্ট বিভিন্ন বিশিষ্ট ব্যক্তি।
বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি দেশের টেলিযোগাযোগ খাতের সামগ্রিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে এবং উদ্ভাবন ও টেকসই প্রবৃদ্ধিকে আরও উৎসাহিত করবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি