ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
দুর্বার গতিতে সর্বোচ্চ চুড়ায় তালিকাভুক্ত কোম্পানির শেয়ার
নিজস্ব প্রতিবেদক : দেশের শেয়ারবাজারে সম্প্রতি উত্থান পতনের মধ্য দিয়ে লেনদেন হচ্ছে। তবে এর মধ্যেও তালিকাভুক্ত একটি কোম্পানির উত্থান ছাড়া পতন নেই। কোম্পানিটি দুর্বার গতিতে উপরের দিকে উঠেই যাচ্ছে। দর, শেয়ার ও হাতবদল সর্বক্ষেত্রেই কোম্পানিটি উর্ধ্বমুখীভাব বিরাজমান রয়েছে। ধারাবাহিকভাবে উত্থানের ফলে আজ কোম্পানিটির শেয়ার এক বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে। কোম্পানিটি হলো সিমেন্ট খাতের ক্রাউন সিমেন্ট।
ডিএসই সূত্রে জানা যায়, আজ কোম্পানিটির দর ৫ টাকা ৭০ পয়সা বা ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৬৩ টাকা ৫০ পয়সায়, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। এদিন কোম্পানিটির ৭ লাখ ২৩ হাজার ২৪২টি শেয়ার ১ হাজার ১২১বার হাতবদল হয়, যার বাজারমূল্য দাঁড়িয়েছে ৪ কোটি ৫৪ লাখ ৩১ হাজার টাকা, যা গত এক বছরের মধ্যে সর্বোচ্চ। বিনিয়োগকারীদের সর্বোচ্চ আগ্রহের কারণে আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ার হল্টেড হতে দেখা গেছে।
২০১১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে- ৫০০ কোটি টাকা ও ১৪৮ কোটি ৫০ লাখ টাকা। বর্তমানে কোম্পানিটির রিজার্ভের পরিমাণ ৪০২ কোটি ১৮ লাখ টাকা।
সর্বশেষ প্রকাশিত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৫) অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ২ টাকা ৩ পয়সা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৮৮ পয়সা বেশি।
একই সময়ে কোম্পানিটির শেযারপ্রতি ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১৭ টাকা ১৬ পয়সা, যা আগের বছরের তুলনায় ১২ টাকা ৭০ পয়সা বেশি।
এছাড়া, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমুল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৮ টাকা ৪৭ পয়সা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ টাকা ৩৩ পয়সা বেশি।
কোম্পানিটির ১৪ কোটি ৮৫ লাখ শেয়ারের মধ্যে ৫২.২২ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ১৮.২৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ০.০৫ শতাংশ বিদেশি বিনিয়োগকারী এবং ২৯.৪৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে।
গত ৩ বছর ধরেই কোম্পানিটির ডিভিডেন্ডের পরিমাণ বেড়েছে। এর মধ্যে- ২০২২ সালে ১০ শতাংশ, ২০২৩ সালে ২০ শতাংশ এবং ২০২৪ সালে ২১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে।
গত এক বছরের মধ্যে কোম্পানিটির শেয়ারের সর্বনিম্ন দর ছিল ৪০ টাকা। আজ (১৬ সেপ্টেম্বর) ৯.৮৬ শতাঙশ দর বেড়ে ৬৩ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে। যা গত এক বছরের মধ্যে কোম্পানিটির সর্বোচ্চ দর।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ