ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
শেয়ারবাজারকে সবুজে রাঙ্গালো ৬ কোম্পানির শেয়ার
নিজস্ব প্রতিবেদক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সুচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ডিএসইএক্স ৩৪.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫০৯.৬০ পয়েন্টে। সুচকের এই উত্থানের নেতৃত্বে ছিল ৬ কোম্পানির শেয়ার। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৬টি হলো- ইসলামী ব্যাংক, ওয়ালটন হাইটেক, ইউসিবি, ক্রাউন সিমেন্ট, এনসিসি ব্যাংক এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এই ৬ কোম্পানি আজ ডিএসইর সূচকে প্রায় ২১ পয়েন্ট যোগ করেছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট যোগ করেছে ইসলামী ব্যাংক। ব্যাংকটি আজ ডিএসইর সূচকে থেকে প্রায় ৭ পয়েন্ট যোগ করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ২.৫৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৪ টাকায়। আজ শেয়ারটির দর ৪৩ টাকা থেকে ৪৪ টাকা ২০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির মোট ৬ কোটি ৫ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ওয়ালটন হাইটেক। কোম্পানিটি আজ ডিএসইর সূচকে প্রায় ৬ পয়েন্ট যোগ করেছে। এদিন কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা ৫০ পয়সা বা ২.৯২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৭৫ টাকা ৭০ পয়সায়। আজ শেয়ারটির শেয়ার দর ৪৬৩ টাকা থেকে ৪৭৯ টাকা ৩০ পয়সায় উঠানামা করে। দিনশেষে কোম্পানিটির মোট ৪ কোটি ৬৩ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ইউসিবি। ব্যাংকটি আজ ডিএসইর সূচক থেকে প্রায় ৫ পয়েন্ট যোগ করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৯০ পয়সা বা ৯.২৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১০ টাকা ৭০ পয়সায়। আজ ব্যাংকটির শেয়ার দর ৯ টাকা ৭০ পয়সা থেকে ১০ টাকা ৬০ পয়সায় উঠানামা করে। দিনশেষে ব্যাংকটির মোট ১২ কোটি ৯ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য ৩ কোম্পানির মধ্যে- ক্রাউন সিমেন্ট প্রায় ২ পয়েন্ট, এনসিসি ব্যাংক ১ পয়েন্ট এবং মিডল্যান্ড ব্যাংক ১ পয়েন্টের বেশি যোগ করেছে। কোম্পানিগুলোর সূচক বৃদ্ধিতে এমন ভূমিকা অন্যান্য কোম্পানির উপর ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ