ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২
অস্থিরতা শেষে আশার আলো: শেয়ারবাজারে স্বস্তির ইঙ্গিত
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ উত্থান-পতনের পর আজ শেয়ারবাজার আবারও ইতিবাচক ধারায় ফিরেছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর সূচক ৬ পয়েন্টের বেশি বেড়েছে। ব্যাংক খাতের শক্তিশালী অবস্থান এই ইতিবাচক প্রবণতা ধরে রাখতে মূল ভূমিকা রেখেছে, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে স্বস্তি ফিরিয়ে এনেছে।
আগের সপ্তাহে টানা তিন কার্যদিবসে ডিএসই সূচক ১৬৩ পয়েন্ট পড়ে গিয়েছিল, যা বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক হতাশা সৃষ্টি করে। নতুন সপ্তাহের প্রথম দিন সূচক ৫০ পয়েন্ট বেড়ে আশার আলো দেখালেও, সোমবার আবার ৫৫ পয়েন্টের বেশি সূচক কমে যায়। তবে মঙ্গলবার সূচকের এই সামান্য বৃদ্ধি বিনিয়োগকারীদের মাঝে নতুন করে আস্থা ফিরিয়ে এনেছে। এটি বাজারের স্থিতিশীলতার পথে একটি গুরুত্বপূর্ণ বার্তা।
আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬.৩৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৭৪.৭১ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ০.৯৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৮৬.৩৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৫.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৩৫.০৪ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৪০২টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১১৭টির দর বেড়েছে, ১৯৯টির দর কমেছে এবং ৮৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে আজ মোট ৭০৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত কর্মদিবসে লেনদেন হয়েছিল ৭৩২ কোটি ৫৬ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে ২৬ কোটি ২৪ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জেও (সিএসই) সূচক সামান্য বাড়রেও টাকার অংকে লেনদেন কমেছে। একই সঙ্গে কমেছে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের দর।
এদিন সিএসইতে ৮ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১২ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ২১৯টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬৮টির, কমেছে ১১৫টির এবং পরিবর্তন হয়নি ৩৬টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৫.৫৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৭৬.২২ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ১৬২.৭৭ পয়েন্ট কমেছিল।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজ বাংলাদেশ-ভিয়েতনামের ম্যাচ কখন, কোথায় এবং যেভাবে দেখবেন
- আজ ব্রাজিল বনাম ফ্রান্স ম্যাচ কখন, কোথায় ও কীভাবে দেখবেন?
- বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ চলছে, সরাসরি Live দেখুন এখানে
- সব শিক্ষাপ্রতিষ্ঠানে জরুরি নির্দেশনা
- এপ্রিলে টানা পাঁচ দিনের লম্বা ছুটির সুযোগ
- ৪৩ বছরের ইতিহাসে সবচেয়ে বড় পতন ঘটেছে সোনার দামে
- এনসিপির শীর্ষ চার নেতার পদত্যাগ
- পিরিয়ডের রক্ত নিয়ে যে তথ্য দিল বিজ্ঞানীরা
- ঢাবির সাবেক শিক্ষার্থীকে বেঁধে রাখা নিয়ে যা জানা গেল
- দেশে সোনার বাজারে বড় দরপতন
- ফেসবুকে পোস্ট দিয়ে দেশ ছাড়লেন নবীন ফ্যাশনের মালিক
- গুঞ্জন উড়িয়ে সংবাদ সম্মেলনে নেতানিয়াহু
- ভিডিও ভাইরাল: স্কুলছাত্রীর আত্মহ’ত্যা
- শেষ হলো বাংলাদেশ বনাম ভিয়েতনাম ম্যাচ, জানুন ফলাফল
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের মাতৃত্বকালীন ছুটির সুযোগ