ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
উৎপাদন বাড়াতে নতুন যন্ত্রপাতিতে বিনিয়োগ করছে দুই কোম্পানি
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি— মনোস্পুল বাংলাদেশ এবং মাগুরা মাল্টিপ্লেক্স লিমিটেড তাদের উৎপাদন সক্ষমতা আরও বাড়াতে নতুন মেশিনারিজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। পরিচালনা পর্ষদের অনুমোদনের ভিত্তিতে নেওয়া এ উদ্যোগকে দুই কোম্পানিই ভবিষ্যৎ প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত তথ্যে বলা হয়েছে, মনোস্পুল বাংলাদেশ নিজস্ব অর্থায়নে কয়েকটি অত্যাধুনিক যন্ত্রপাতি কিনবে। এর মধ্যে রয়েছে হট স্ট্যাম্পিং মেশিন, ইঙ্কজেট লিথু মেশিন, মিয়াকোসি এ৪ কাটিং মেশিন এবং ৬ টিপিএইচ স্টিম গ্রীণ ব্রয়লার। কোম্পানির পরিচালনা পর্ষদ মনে করছে, এই যন্ত্রপাতি স্থাপনের মাধ্যমে উৎপাদনশীলতা বাড়বে, যার ইতিবাচক প্রভাব পড়বে আয় ও মুনাফায়।
অন্যদিকে, মাগুরা মাল্টিপ্লেক্সও নিজস্ব অর্থায়নে বড় ধরনের বিনিয়োগ করছে। কোম্পানিটি তাদের উৎপাদন লাইনকে আরও শক্তিশালী করতে কেবিএ মেশিন, রি-ওয়াইন্ডার মেশিন, ফোল্ডিং গ্লুইং মেশিন, ডাই কাটিং মেশিন, ফয়েল স্ট্যাম্পিং মেশিন, সিঙ্গেল কালার প্রিন্টিং মেশিন, ফোল্ডিং মেশিন এবং সুইং মেশিন কিনবে।
কোম্পানি দুটির দাবি, এসব মেশিনারিজ সংযোজনের ফলে প্যাকেজিং উপকরণ, প্রিন্ট পণ্য, কার্টন বক্স এবং বিভিন্ন কাটিং ম্যাটেরিয়ালস উৎপাদন ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। এর ফলে বিক্রি ও আয়ের প্রবৃদ্ধি নিশ্চিত হবে, যা দীর্ঘমেয়াদে শেয়ারহোল্ডারদের জন্যও ইতিবাচক প্রভাব ফেলবে।
শেয়ারবাজার বিশ্লেষকদের মতে, এ ধরনের বিনিয়োগ কোম্পানির আর্থিক অবস্থানকে আরও শক্তিশালী করবে এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে সহায়তা করবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি-নির্ভর উৎপাদন প্রক্রিয়া কোম্পানির ব্র্যান্ডমূল্যকেও বাড়িয়ে তুলবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- ফের স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- ২০২৭ সালে সরকারি ছুটির তালিকা প্রকাশ
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল