ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শ্রীলঙ্কার কাছে হারার কারণ জানালেন জাকের আলি
স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হেরে গেছে। ব্যাটিংয়ে শুরু থেকেই বিপর্যয় সামলাতে পারেনি লিটন দাসের দল। জাকের আলি অনিক ও শামীম হোসেন পাটোয়ারীর ৮৬ রানের জুটি কষ্টার্জিতভাবে ১৩৯ রান এনে দেয়, যা লঙ্কানরা মাত্র ৩২ বল ও ছয় উইকেট হাতে রেখে সহজে ছুঁয়েছে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জাকের আলি ব্যাটিং ইউনিটের পারফরম্যান্সকে প্রধান কারণ হিসেবে দেখান। তিনি বলেন, “পাওয়ারপ্লেতে এত উইকেট হারালে ভালো স্কোর করা কঠিন। ১৬০–১৭০ রান এখানে ফাইটিং স্কোর, কিন্তু আমরা সেখানে পৌঁছাতে পারিনি। ব্যাটিং ইউনিট হিসেবে আমরা ভালো খেলিনি।”
জাকের আরও যোগ করেন, “গরম ও মাঠের বাতাসের কারণে রান নেওয়া কঠিন হয়েছিল। তবে আমরা চেষ্টা করেছি। ওরা অনেক ভালো বোলিং করেছে, আর আমরা ব্যাটিংয়ে পারফরম্যান্সে পুরোপুরি খারাপ করেছি।”
আগে ব্যাট না করার অভ্যাস দলের জন্য সমস্যার কারণ কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমরা সবসময় অনুশীলনে এমন করি। নতুন বলে পাওয়ারপ্লেতে এত উইকেট হারালে বড় স্কোর করা কঠিন। টপ অর্ডারের ব্যাটারদের সঠিক সমন্বয় খুবই জরুরি।”
জাকের নিজের ভুলও স্বীকার করেছেন এবং টপঅর্ডার ব্যাটারদের সতর্ক থাকতে বলেছেন। “আমরা সবাই মিলে বাজে খেলেছি এবং সবাই মিলে হেরেছি। পরের ম্যাচে অবশ্যই আরও ভালো কিছু করার চেষ্টা করব,” তিনি বলেন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে