ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
সপ্তাহের লেনদেন কমার নেপথ্যে ১২ খাত
নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৪-০১১ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতন হয়েছে। পাশাপাশি টাকার অংকে লেনদেন কমেছে উল্লেখযোগ্য হারে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ৫ হাজার ৭৪৮ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৭৪৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা কম। সাপ্তাহিক লেনদেন কমানোর নেপথ্যে ছিল ১২ খাতের শেয়ার। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
খাতগুলো হলো- ওষুধ ও রসায়ন, ব্যাংক, খাদ্য ও আনুষঙ্গিক, বস্ত্র, কাগজ ও প্রকাশনা, বিবিধ, তথ্য প্রযুক্তি, ট্যানারি, পাট, সিমেন্ট, প্রকৌশল এবং সিরামিকস।
খাদ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন কমেছে ওষুধ ও রসায়ন খাতে। খাতটিতে সপ্তাহজুড়ে মোট ৬১৭ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ২৭৯ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা কম।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন কমেছে ব্যাংক খাতে। সপ্তাহজুড়ে খাতটিতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৮৩ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ২৬৫ কোটি ৯০ লাখ ৫০ হাজার টাকা কম।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন কমেছে খাদ্য ও আনুষঙ্গিক খাতে। সপ্তাহজুড়ে খাতটিতে ৩২৪ কোটি ১১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ১৫৬ কোটি ৮২ লাখ টাকা কম।
অন্য খাতগুলোর মধ্যে- বস্ত্র খাতে ১২১ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকা, কাগজ ও প্রকাশনা খাতে ৭২ কোটি ৯০ লাখ, বিবিধ খাতে ৫৪ কোটি ৯৬ লাখ ৫০ হাজার টাকা, তথ্য প্রযুক্তি খাতে ৫৩ লাখ ৭০ হাজার টাকা, ট্যানারি খাতে ৩২ কোটি ৭৫ লাখ টাকা, পাট খাতে ২০ কোটি ২৩ লাখ টাকা, সিমেন্ট খাতে ১৩ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা, প্রকৌশল খাতে ২ কোটি ৪ লাখ টাকা এবং সিরামিকস খাতে ৩০ লাখ ৫০ হাজার টাকার লেনদেন কমেছে।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি