ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
শেয়ারবাজারে পুঁজি খোয়ানোর শীর্ষে ১৫ খাত
নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৪-১১ সেপ্টেম্বর) দেশের শেয়ারবাজার থেকে পুঁজি হারিয়েছে বা মূলধন কমেছে আগের সপ্তাহের তুলনায় ৩ হাজার ১৮০ কোটি ২৯ লাখ ৯০ হাজার টাকা বা ০.৪৪ শতাংশ। আলোচ্য সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ২৪ হাজার ৬১২ কোটি ৫৯ লাখ ১০ হাজার টাকায়। পুঁজি হারানোর বা মূলধন খোয়ানোর নেতৃত্বে ছিল ১৫ খাতের শেয়ার। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
পুঁজি হারানো খাতগুলো হলো- ব্যাংক, ওষুধ ও রসায়ন, প্রকৌশল, খাদ্য ও আনুষঙ্গিক, সিমেন্ট, লাইফ ইন্স্যুরেন্স, কাগজ ও প্রিন্টিং, তথ্য প্রযুক্তি, বিদ্যুৎ ও জ্বালানি, জেনারেল ইন্স্যুরেন্স, বিবিধ, বস্ত্র, ট্যানারি, সিরামিকস এবং পাট।
খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি পুঁজি হারিয়েছে ব্যাংক খাতে। খাতটিতে সপ্তাহজুড়ে বাজার মূলধন ছিল ৭১ হাজার ৮৯৮ কোটি ৬০ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১ হাজার ৩৮৪ কোটি ৩০ লাখ টাকা কম।
দ্বিতীয় সর্বোচ্চ বাজার মূলধন কমেছে ওষুধ ও রসায়ন খাতে। সপ্তাহজুড়ে খাতটির বাজার মূলধন দাঁড়িয়েছে ৫৯ কোটি ১০০ কোটি ১০ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১ হাজার ১৮৭ কোটি ৭০ লাখ টাকা কম।
তৃতীয় সর্বোচ্চ বাজার মূলধন কমেছে প্রকৌশল খাতে। সপ্তাহজুড়ে খাতটির বাজার মূলধন দাঁড়িয়েছে ২৯ হাজার ৩০২ কোটি ১০ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৯২৩ কোটি ৩০ লাখ টাকা।
অন্য খাতগুলোর মধ্যে-
খাদ্য ও আনুষঙ্গিক খাতে বাজার মূলধন ৪৪৯ কোটি ৯০ লাখ টাকা কমে দাঁড়িয়েছে ২৭ হাজার ৩৭০ কোটি ৩০ লাখ টাকায়।
সিমেন্ট খাতের বাজার মূলধন ২৭৯ কোটি ৭০ লাখ টাকা কমে দাঁড়িয়েছে ৯ হাজার ৭২৯ কোটি ৬০ লাখ টাকা।
লাইফ ইন্স্যুরেন্স খাতের বাজার মূলধন ২৭০ কোটি ৫০ লাখ টাকা কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৯১ কোটি টাকা।
কাগজ ও প্রকাশনা খাতের বাজার মূলধন ১৯৫ কোটি ৭০ লাখ টাকা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৪৮৫ কোটি ৮০ লাখ টাকা।
তথ্য প্রযুক্তি খাতের বাজার মূলধন ১৬৭ কোটি ৬০ লাখ টাকা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৮৪৪ কোটি ৯০ লাখ টাকা।
বিদ্যুৎ ও জ্বালানি খাতের বাজার মূলধন ১৬৫ কোটি ৭০ লাখ টাকা কমে দাঁড়িয়েছে ৩১ হাজার ৫০৬ কোটি টাকা।
জেনারেল ইন্স্যুরেন্স খাতের বাজার মূলধন ১৩৯ কোটি ৮০ লাখ টাকা কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৪৯০ কোটি ৭০ লাখ টাকা।
বিবিধ খাতের বাজার মূলধন ১১৭ কোটি ৮০ লাখ টাকা কমে দাঁড়িয়েছে ২৩ হাজার ৫৭ কোটি ৮০ লাখ টাকা।
বস্ত্র খাতের বাজার মূলধন ১০৪ কোটি ১০ লাখ টাকা কমে দাঁড়িয়েছে ১২ হাজার ৭৮৬ কোটি ৬০ লাখ টাকা।
ট্যানারি খাতের বাজার মূলধন ৫২ কোটি ৯০ লাখ টাকা কমে দাঁড়িয়েছে ২ হাজার ৩৭০ কোটি ৯০ লাখ টাকা।
সিরামিকস খাতের বাজার মূলধন ৩২ কোটি ৮০ লাখ টাকা কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯৪ কোটি ৪০ লাখ টাকা।
পাট খাতের বাজার মূলধন ১৫ কোটি টাকা কমে দাঁড়িয়েছে ২০৮ কোটি টাকা।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি