ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
‘এ’ ও ‘জেড’ ক্যাটাগরিতে দুই কোম্পানির উঠা-নামা
নিজস্ব প্রতিবেদক: চলতি সেপ্টেম্বর মাসে দুই কোম্পানির ক্যাটাগরি পরিবর্তন হয়েছে। কোম্পানি দুটি হলো-সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও এইচআর টেক্সটাইল লিমিটেড। সোনালী লাইফ ইন্স্যুরেন্স ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছে। অন্যদিকে, এইচআর টেক্সটাইল ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ তথ্য জানিয়েছে।
সোনালী লাইফইন্স্যুরেন্স
সোনালী লাইফ ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। কিন্তু ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মাঝে বিতরণ না করায় কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরিতে প্রেরণ করা হয়। এরপর চলতি মাসের ০১ সেপ্টেম্বর কোম্পানিটি জানায়, ২০২৩ সালের ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের মাঝে বিতরণ করা হয়েছে। এর প্রেক্ষিতে ০১ সেপ্টেম্বর থেকে কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নতি করা হয়েছে। কোম্পানিটি এখনো ৩১ ডিসেম্বর, ২০২৪ সালের ডিভিডেন্ড ঘোষণা করেনি।
এইচআর টেক্সটাইল
এক সময়ে এইচআর টেক্সটাইল বিনিয়োগকারীদের ভালো ডিভিডেন্ড দিয়েছে। ২০২২ সাল পর্যন্ত কোম্পানিটি ১০ শতাংশ ডিভিডেন্ড দেওয়ায় ‘এ’ ক্যাটাগরিতে ছিল। ২০২৩ সালে ৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। যার কারণে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে নেমে যায়। এরপর ২০২৪ সালে কোন ডিভিডেন্ড দেয়নি। এছাড়া, কোম্পানিটির রিটেইন্ড আর্নিং নেগেটিভ এবং পুঞ্জীভূত লোকসানের কারণে কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি