ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
পতনের সপ্তাহে লেনদেনে উজ্জ্বল ৯ খাত
নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (০৪-১১ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতন হয়েছে। পাশাপাশি টাকার অংকে লেনদেনও কমেছে উল্লেখযোগ্য হারে। আলোচ্য সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯০.৫ পয়েন্ট বা ১.৬১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫২৩.৭৮ পয়েন্টে। একই সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৫ হাজার ৭৪৮ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৭৪৩ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা কম। বাজারের এমন নেতিবাচক পরিস্থিতিতে ৯ খাতের লেনদেন ছিল উজ্জ্বলতার ছোঁয়ায়। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
খাতগুলো হলো- মিউচ্যুয়াল ফান্ড, করপোরেট বন্ড, টেলিকমিউনিকেশন, আর্থিক, লাইফ ইন্স্যুরেন্স, ভ্রমন, সেবা ও আবাসন, বিদ্যুৎ ও জ্বালানি এবং জেনারেল ইন্স্যুরেন্স খাত। সপ্তাহজুড়ে এই ৯ খাতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৯২৯ কোটি ৪১ লাখ ৮০ হাজার টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৩২০ কোটি ৪৮ লাখ টাকা বেশি।
সপ্তাহজুড়ে সবচেয়ে বেশি লেনদেন বেড়েছে মিউচ্যুয়াল ফান্ড খাতে। বিদায়ী সপ্তাহে খাতটিতে মোট ১১৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৪১ কোটি ৫৭ লাখ টাকা বা ৫৭.৭৫ শতাংশ বেশি। সপ্তাহজুড়ে প্রতিদিন গড় ২২ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে করপোরেট বন্ড খাতে। সপ্তাহজুড়ে খাতটিতে লেনদেন হয়েছে ৮৩ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৩০ লাখ টাকা বা ৫৬.৫৪ শতাংশ বেশি। সপ্তাহজুড়ে প্রতিদিন গড় ১৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ লেনদেন বেড়েছে টেলিকমিউনিকেশন খাতে। সপ্তাহজুড়ে খাতটিতে লেনদেন হয়েছে ২৬৩ কোটি ১৭ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৮৪ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকা বা ৪৭.২৯ শতাংশ বেশি। সপ্তাহজুড়ে প্রতিদিন গড় ৫২ কোটি ৬৩ লাখ ৪০ হাজার টাকা টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য খাতগুলোর মধ্যে-
আর্থিক খাতে মোট লেনদেন হয়েছে ২৩০ কোটি ২২ লাখ ৫০ হাজার টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৬৪ কোটি ৪৩ লাখ টাকা বা ৩৮.৮৬ শতাংশ বেশি।
লাইফ ইন্স্যুরেন্স খাতে মোট ৪৫২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৮১ কোটি ৯৯ লাখ ৫০ হাজার টাকা বা ২২.১৪ শতাংশ বেশি।
ভ্রমণ ও অবকাশ খাতে মোট ১১৯ কোটি ৬৯ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ১৭ কোটি ৪৯ লাখ ৫০ হাজার টাকা বা ১৭.১২ শতাংশ বেশি।
সেবা ও আবাসন খাতে মোট ১১৭ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৮ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা বা ৭.৮৫ শতাংশ বেশি।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে মোট ৩৪৫ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ১৮ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা বা ৫.৬১ শতাংশ বেশি।
জেনারেল ইন্স্যুরেন্স খাতে মোট ২৮৭ কোটি ৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের সপ্তাহের তুলনায় ৩ কোটি ৩৩ লাখ ৫০ হাজার টাকা বা ১.১৮ শতাংশ বেশি।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি