ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩
শেয়ারবাজারে ৬ কোম্পানির শেয়ারে ঝড়ো মুনাফা
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে ধারাবাহিক দরপতনের মধ্যেও কয়েকটি শেয়ার বিনিয়োগকারীদের জন্য আশার আলো দেখাচ্ছে। গত এক মাসে ছয়টি কোম্পানির শেয়ার থেকে বিনিয়োগকারীরা পেয়েছেন সর্বোচ্চ মুনাফা। তালিকায় রয়েছে— আইএসএন, ইনটেক, জিকিউ বলপেন, মুন্নু ফেব্রিক্স, ডমিনেজ স্টিল এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। স্টকনাও এ তথ্য জানিয়েছে।
এক মাসেই তিন অঙ্কের মুনাফা
বাজার বিশ্লেষণে দেখা গেছে, আলোচ্য কোম্পানিগুলো থেকে এক মাসের ব্যবধানে বিনিয়োগকারীরা ৫২ শতাংশ থেকে ১৪৮ শতাংশ পর্যন্ত লাভ পেয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা দিয়েছে আইএসএন। কোম্পানিটির শেয়ারদর মাসের ব্যবধানে বেড়েছে ১৪৮.১৬ শতাংশ।
শুধু আইএসএন নয়, পুরনো কোম্পানি জিকিউ বলপেনও বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে। এর শেয়ারদর বেড়েছে ৮৬.৭৯ শতাংশ। অন্যদিকে, টেক্সটাইল খাতের মুন্নু ফেব্রিক্স ৬২.৪১ শতাংশ মুনাফা দিয়েছে। একই সময়ে স্টিল খাতের ডমিনেজ স্টিল বেড়েছে ৫৩.২৮ শতাংশ এবং বীমা খাতের প্রগতি লাইফ ইন্স্যুরেন্স শেয়ারের দাম বেড়েছে ৫২.৪৭ শতাংশ।
‘বি’ ক্যাটাগরির শেয়ারে বাড়তি ঝুঁকি
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এই মুনাফার পেছনে ঝুঁকির দিকও রয়েছে। কারণ, ছয় কোম্পানির মধ্যে আইএসএন, ইনটেক, জিকিউ বলপেন, মুন্নু ফেব্রিক্স ও ডমিনেজ স্টিল—সবই ‘বি’ ক্যাটাগরির শেয়ার, যা সাধারণত মৌলভিত্তি দুর্বল ও অনিয়মিত লভ্যাংশ প্রদানকারী প্রতিষ্ঠান। অর্থাৎ দ্রুত দাম বাড়লেও হঠাৎ দরপতনের আশঙ্কাও থেকে যায়।
প্রগতি লাইফ তুলনামূলক নিরাপদ, তারপরও ঝুঁকিতে
আলোচ্য ছয় কোম্পানির মধ্যে একমাত্র ‘এ’ ক্যাটাগরির শেয়ার হলো প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। এর মৌলভিত্তি অন্যান্যগুলোর তুলনায় তুলনামূলক ভালো হলেও শেয়ারবাজারের সামগ্রিক অস্থিরতা থেকে এটি পুরোপুরি মুক্ত নয়। বিশ্লেষকদের মতে, বীমা খাতের এই কোম্পানি বিনিয়োগকারীদের জন্য একটি সম্ভাবনাময় বিকল্প হলেও এটিও বর্তমানে ঝুঁকির কিনারায় রয়েছে। এখানেও সতর্কতা অবলম্বন করা জরুরি।
বিনিয়োগে সতর্কতার পরামর্শ
বাজারে এ ধরনের শেয়ারের দ্রুত উত্থান বিনিয়োগকারীদের আকৃষ্ট করলেও বিশেষজ্ঞরা মনে করছেন, ‘হটকেক’ শেয়ারে অন্ধভাবে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। কারণ অল্প সময়ে অস্বাভাবিক দরবৃদ্ধি প্রায়শই টেকসই হয় না। তাই বিনিয়োগের আগে কোম্পানির মৌলভিত্তি, আর্থিক প্রতিবেদন ও ভবিষ্যৎ সম্ভাবনা যাচাই করে তবেই সিদ্ধান্ত নিতে হবে।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ
- বিশ্ববিদ্যালয়-মেডিকেল ভর্তি পরীক্ষা কি পেছাচ্ছে?
- পুলিশের ৭৮ পরিদর্শক পদোন্নতি পেয়ে হলেন এএসপি
- সাপ্লিমেন্টারি পরীক্ষার্থীদের ঢাবির ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে যা জানা গেল
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- যুক্তরাষ্ট্রে প্রাণীর সঙ্গে যৌন বিকৃতির অভিযোগে সাবেক শিবির নেতা গ্রেপ্তার
- কিউএসের এশিয়া র্যাঙ্কিংয়ে বাংলাদেশের শীর্ষ ২০ বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ
- জাতীয়করণের তালিকায় ৫ বেসরকারি কলেজ
- পিছিয়ে যাচ্ছে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা
- সরাসরি সাক্ষাৎকারে ১৩০ পদে নিয়োগ দেবে মেঘনা গ্রুপ
- এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে সর্বশেষ যা জানা গেল
- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ২৫ পদে ৪২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ