ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
ভারতে ছাত্র আন্দোলন: বিহারের পর আসামেও বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক: নেপালে 'জেন জি' বিক্ষোভের জেরে সরকার পতনের পর, এবার প্রতিবেশী ভারতেও বিভিন্ন রাজ্যে ছাত্র আন্দোলন ছড়িয়ে পড়ছে, যা দেশটির রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি করেছে। সম্প্রতি বিহারে চাকরিপ্রত্যাশীদের আন্দোলনের পর এবার আসাম রাজ্যে ব্যাপক বিক্ষোভ দেখা দিয়েছে।
বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় আসামের তিনসুকিয়া জেলায় প্রায় ২০ হাজার মোড়ান সম্প্রদায়ের মানুষ রাস্তায় নেমে এসে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের মূল দাবি হলো, মোড়ানদের অবিলম্বে 'তফসিলি উপজাতি' (এসটি) মর্যাদা প্রদান করতে হবে।
অল মোড়ান স্টুডেন্টস ইউনিয়নের (এএমএসইউ) নেতৃত্বে তালাপ, কাকোপাথার ও মার্ঘেরিটায় ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে এই বিক্ষোভ শুরু হয় এবং পরবর্তীতে তিনসুকিয়া শহরে এক বিশাল সমাবেশে পরিণত হয়। ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী ১৩ সেপ্টেম্বরের আসাম সফরের ঠিক আগে এই বিক্ষোভ পুরো শহরকে নাড়িয়ে দিয়েছে।
বিক্ষোভ মিছিলটি কঠোর নিরাপত্তার মধ্যে বরগুড়ি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউটের মাঠ থেকে শুরু হয়, যেখানে নারী-পুরুষ নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
সমাবেশে এএমএসইউ সভাপতি পোলিন্দ্র বরা বলেন, "প্রধানমন্ত্রী মোদী নিজে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বিজেপি সরকার গঠনের ১০০ দিনের মধ্যে মোড়ানসহ আরও পাঁচটি সম্প্রদায়কে এসটি মর্যাদা দেওয়া হবে। কিন্তু ১০ বছর পেরিয়ে গেলেও কিছুই হয়নি। সরকার আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। ২০২৬ সালের নির্বাচনের আগে যদি আমাদের এসটি মর্যাদা ও ষষ্ঠ তফসিলভুক্ত স্বায়ত্তশাসনের দাবি পূরণ না হয়, আমরা আরও তীব্র আন্দোলনে যাবো।"
বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে সরকার যদি স্পষ্ট কোনো পদক্ষেপ না নেয়, তবে ১৫ সেপ্টেম্বর থেকে ব্যাপক অর্থনৈতিক অবরোধ শুরু হবে।
এএমএসইউ সাধারণ সম্পাদক জয়কান্ত মোড়ান একই সুরে বলেন, "কংগ্রেস আমাদের ঠকিয়েছে, আঞ্চলিক দল আসাম গণপরিষদ (এজিপি) ঠকিয়েছে, আর এখন বিজেপিও একই কাজ করছে। আমাদের সবসময় রাজনৈতিক খেলোয়াড় হিসেবে ব্যবহার করা হয়েছে। যথেষ্ট হয়েছে।"
এএমএসইউ মোদীর আসন্ন সফরকে সামনে রেখে মোড়ানদের প্রতিশ্রুতি পূরণের সময়সীমা পরিষ্কার করার আহ্বান জানিয়েছে। বিক্ষোভের পর তিনসুকিয়া থানার চারিআলিতেও এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়, যেখানে ছাত্রনেতারা মোড়ান সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি