ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
আলোর বাজারে অন্ধকারে জেডের ৯ শেয়ার
নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫০.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫২৩.৭৮ পয়েন্টে। আজ ডিএসইতে মোট ৪০১টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২৮২টির দর বেড়েছে এবং ৫৪টির দর কমেছে। আর এমন পরিস্থিতিতে ‘জেড’ ক্যাটাগরি থেকে কিছুটা মুখ ফিরিয়ে নিয়েছে বিনিয়োগকারীরা। যার কারণে আজ দরপতনে শীর্ষ ১০টির মধ্যে ৯টিই ছিল ‘জেড’ ক্যাটাগরির শেয়ার। যার মধ্যে ৩টির অবস্থা ছিল বেশ করুণ। যেগুলো ক্রেতা সঙ্কটে পড়ে হল্টেড হয়েছে। ডিএসই বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
কোম্পানি ৯টি হলো- পিপলস লিজিং, ফারইস্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, আইসিবি ইসলামিক ব্যাংক, প্রাইম ফাইন্যান্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ, পেনিনসুলা, মেঘনা কনডেন্স মিল্ক এবং কেয়া কসমেটিকস। এর মধ্যে ক্রেতা সঙ্কটে হল্টেড হয়েছে পিপলস লিজিং, ফারইস্ট ফাইন্যান্স এবং প্রিমিয়ার লিজিং।
কোম্পানিগুলোর মধ্যে আজ সবচেয়ে বেশি দর কমেছে পিপলস লিজিংয়ের। এদিন কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৭.৬৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ টাকা ২০ পয়সায়। আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৩০ পয়সায় উঠানামা করে। আর দিনশেষে কোম্পানিটির মোট ১০ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ দর কমেছে ফারইস্ট ফাইন্যান্সের। আজ কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ টাকা ৫০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৫০ পয়সা থেকে ১ টাকা ৭০ পয়সায় উঠানামা করে। আর দিনশেষে কোম্পানিটির মোট ১৬ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ দর কমেছে প্রিমিয়ার লিজিংয়ের। আজ কোম্পানিটির শেয়ার দর ১০ পয়সা বা ৬.২৫ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ টাকা ৮০ পয়সায়। এদিন কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৮০ পয়সা থেকে ১ টাকা ৯০ পয়সায় উঠানামা করে। আর দিনশেষে কোম্পানিটির মোট ১ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- আইসিবি ইসলামিক ব্যাংকের ১০ পয়সা বা ৪.১৭ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ১০ পয়সা বা ৩.৩৩ শতাংশ, মিরাকল ইন্ডাস্ট্রিজের ১ টাকা বা ২.৮০ শতাংশ, পেনিনসুলার ৩০ পয়সা বা ২.১৩ শতাংশ, মেঘনা কনডেন্স মিল্কের ৪০ পয়সা বা ২.১২ শতাংশ এবং কেয়া কসমেটিকসের ১০ পয়সা বা ২ শতাংশ দর কমেছে।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি