ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
শেয়ারবাজারে আলো ছড়াল ৮ কোম্পানি
নিজস্ব প্রতিবেদক : টানা তিন দিন পতনের আজ (বৃহস্পতিবার) সপ্তাহের শেষ কর্মদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের শেয়ারবাজারে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫০.৬৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫২৩.৭৮ পয়েন্টে। সূচকের এমন উত্থানের নেতৃত্ব দিয়েছে ৮ কোম্পানির শেয়ার। লঙ্কাবাংলা অ্যানালাইসিস পোর্টাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, সিটি ব্যাংক, বেক্সিমকো ফার্মা, রবি আজিয়েটা, স্কয়ার ফার্মা, আইপিডিসি এবং সামিট পাওয়ার। আজ এই ১০ কোম্পানি ডিএসইর সূচকে ১৯ পয়েনের বেশি যোগ করেছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি পয়েন্ট যোগ করেছে ব্র্যাক ব্যাংক। ব্যাংকটি আজ ডিএসইর সূচকে ৬ পয়েন্টের বেশি যোগ করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ২.২৩ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৭৩ টাকা ৫০ পয়সায়। ব্যাংকটির শেয়ার দর ৭১ টাকা ৬০ পয়সা থেকে ৭৮ টাকায় উঠানামা করেছে। দিনশেষ ব্যাংকটির ৬ কোটি ৯৯ লাখ ৬৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে ইসলামী ব্যাংক। ব্যাংকটি আজ ডিএসইর সূচকে প্রায় ৩ পয়েন্ট যোগ করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৪০ পয়সা বা ০.৯৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪১ টাকা ৩০ পয়সায়। ব্যাংকটির শেয়ার দর ৪০ টাকা ৯০ পয়সা থেকে ৪১ টাকা ৪০ পয়সায় উঠানামা করে। দিনশেষ ব্যাংকটির ৬৯ লাখ ৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তৃতীয় সর্বোচ্চ পয়েন্ট যোগ করেছে সিটি ব্যাংক। ব্যাংকটি আজ ডিএসইর সূচক থেকে ২ পয়েন্টের বেশি যোগ করেছে। এদিন ব্যাংকটির শেয়ার দর ৬০ পয়সা বা ২.৩১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৬ টাকা ৬০ পয়সায়। ব্যাংকটির শেয়ার দর ২৫ টাকা ৯০ পয়সা থেকে ২৭ টাকায় উঠানামা করে। দিনশেষ ব্যাংকটির ১৫ কোটি ২৬ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
অন্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকো ফার্মা ২ পয়েন্টের বেশি, রবি আজিয়েটা প্রায় ২ পয়েন্ট, স্কয়ার ফার্মা প্রায় ২ পয়েন্ট, আইপিডিসি ১ পয়েন্টের বেশি এবং সামিট পাওয়ার ১ পয়েন্ট যোগ করেছে।
এসকে/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি