ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
শেয়ার ইস্যুতে অনুমোদন পায়নি সালভো কেমিক্যাল
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের জন্য ন্যূনতম ৩০ শতাংশ শেয়ার ধরে রাখার বাধ্যবাধকতা রয়েছে। তবে সালভো কেমিক্যাল সেই শর্ত পূরণে ব্যর্থ হয়েছে। বর্তমানে কোম্পানিটির উদ্যোক্তা-পরিচালকরা সম্মিলিতভাবে মাত্র ২৫.১৮ শতাংশ শেয়ারের মালিক।
এ কারণে নতুন শেয়ার ইস্যুর মাধ্যমে শেয়ার ধারণ বাড়ানোর জন্য সালভো কেমিক্যাল কর্তৃপক্ষ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) দুই দফায় আবেদন করে। প্রথমবার ২০২৪ সালের ৩১ জুলাই তারা অভিহিত মূল্যে ৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার উদ্যোক্তা-পরিচালকদের মধ্যে বরাদ্দ দিতে চেয়েছিল। কিন্তু ওই বছরের ৭ অক্টোবর বিএসইসি আবেদনটি বাতিল করে দেয়।
এরপর চলতি বছরের ১৫ জানুয়ারি কোম্পানিটি আবারও আবেদন জানায়—প্রতিটি শেয়ার ১৬ টাকা দরে মোট ৬৪ লাখ শেয়ার ইস্যুর প্রস্তাব দেয়, যার আর্থিক মূল্য ছিল ১০ কোটি ২৪ লাখ টাকা। তবে এবারও নিয়ন্ত্রক সংস্থা তাদের আবেদন অনুমোদন করেনি।
কোম্পানির নিরীক্ষক জানিয়েছেন, সালভো কেমিক্যাল আন্তর্জাতিক হিসাব মান (আইএএস)-১৬ এর প্যারা ৩১ অনুযায়ী স্থায়ী সম্পদের পুনর্মূল্যায়ন করেনি। নিরীক্ষক স্থায়ী সম্পদের রেজিস্টারও খুঁজে পাননি।
শুধু তাই নয়, শ্রম আইন মেনেও পরিচালিত হচ্ছে না প্রতিষ্ঠানটি। শ্রমিকদের জন্য আইন অনুযায়ী আলাদা ফান্ড গঠন বা পরিচালনার উদ্দেশ্যে পৃথক ব্যাংক হিসাব ও হিসাবপত্র (বুকস অব অ্যাকাউন্টস) খোলা হয়নি।
২০১১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত সালভো কেমিক্যালের পরিশোধিত মূলধন বর্তমানে ৬৫ কোটি ২ লাখ টাকা। উদ্যোক্তা-পরিচালক ব্যতীত সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৬২.৮৬ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১১.৯৬ শতাংশ শেয়ার।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি