ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দুই বাংলাদেশির জমি চাষে বিএসএফের বাধা; যৌথ পরিমাপের পর নিষ্পত্তি
ডুয়া নিউজ: সাতক্ষীরার ভোমরা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর মধ্যে একটি ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১২ জানুয়ারি) দুপুরে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। দুই বাংলাদেশির জমি চাষে বিএসএফের বাধা দেওয়ার ঘটনায় এই বৈঠক আয়োজিত হয়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ২০ জানুয়ারি উভয় দেশের সার্ভে বিভাগের যৌথ পরিমাপের পর বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে।
বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১০২ ব্যাটালিয়ন বিএসএফের কমান্ডার রমেশ কুমার।
সাতক্ষীরার লক্ষীদাড়ি গ্রামের বাসিন্দা নাজমুল হোসেন জানান, তিনি ভোমরা সংলগ্ন লক্ষীদাড়ি সীমান্তের কুমড়াখালী খালের বাংলাদেশ অংশে ১০ শতক জমি পানি উন্নয়ন বোর্ড থেকে লিজ নিয়েছেন। সেখানে শনিবার সকালে বোরো ধান রোপণ করতে গেলে বিএসএফ ও স্থানীয়রা তাকে বাধা দেয় এবং ওই জমিটি ভারতীয় অংশ বলে দাবি করে। পরে তিনি ধানের চারা রোপণ বন্ধ করে দেন।
অন্যদিকে, একই গ্রামের শাহীন গাজী বলেন, তার পিতা ৫০ বছর ধরে দক্ষিণ পাশের প্রায় ১ বিঘা জমিতে চাষাবাদ করে আসছিলেন। শনিবার বিকেলে তিনি দুজন শ্রমিক নিয়ে সেখানে চাষ করতে গেলে বিএসএফ সদস্যরা বাধা দেয় এবং ওই জমি ভারতের বলে দাবি করে। এরপর ভোমরা বিজিবি ক্যাম্পের সদস্যরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়।
পতাকা বৈঠকের পর ভোমরা বিজিবির সুবেদার আফজাল হোসেন জানান, আপত্তিকৃত অংশ বাদে অন্য জায়গায় চাষাবাদ অব্যাহত থাকবে এবং ২০ জানুয়ারি উভয় দেশের সার্ভে বিভাগের যৌথ পরিমাপের পর বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- শাহজালালের থার্ড টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক, ব্যয় ৪৭ কোটি টাকা
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- মেসির ব্যালন ডি’অর সম্ভাবনা জানাল ফ্রান্স ফুটবল
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা