ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
নিষিদ্ধ সামগ্রী বহন, বিমানবন্দরে আটক অভিনেত্রী
নিজস্ব প্রতিবেদকঃ মেলবোর্ন আন্তর্জাতিক বিমানবন্দরে জুঁই ফুল বহনের কারণে আটক হয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় মালয়ালম অভিনেত্রী নভ্যা নায়ার। পরবর্তীতে প্রায় ২ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা দিয়ে মুক্তি পান তিনি। বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যমগুলো।
জানা গেছে, নভ্যা নায়ার অস্ট্রেলিয়ার মেলবোর্নে মালয়ালি অ্যাসোসিয়েশন অব ভিক্টোরিয়া আয়োজিত ওনাম উৎসবে অংশ নিতে সেখানে গিয়েছিলেন। তবে বিমানবন্দরে প্রবেশের সময় তার ব্যাগ থেকে প্রায় ১৫ সেন্টিমিটার লম্বা জুঁই ফুলের তৈরি 'গজরা' উদ্ধার করা হয়, যা অস্ট্রেলিয়ার কঠোর বায়োসিকিউরিটি আইন অনুযায়ী নিষিদ্ধ। ফলে তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়।
এক অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে নভ্যা বলেন, “আমার বাবা কোচি থেকে যাওয়ার আগে জুঁই ফুল দিয়েছিলেন। একটি আমার চুলে পরার জন্য, আরেকটি ব্যাগে রেখেছিলেন যেন সিঙ্গাপুর হয়ে গন্তব্যে গিয়ে ব্যবহার করতে পারি। আমি জানতাম না যে এটি বেআইনি।”
তিনি আরও জানান, “বিমানবন্দর কর্তৃপক্ষ আমাকে জানায়, এটি নিয়মবিরুদ্ধ এবং এজন্য আমাকে ১,৯৮০ অস্ট্রেলিয়ান ডলার জরিমানা দিতে হবে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ লাখ ১৪ হাজার রুপি। তারা বলেছে, জরিমানাটি ২৮ দিনের মধ্যে পরিশোধ করতে হবে।”
এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা তৈরি করেছে। কেউ কেউ অস্ট্রেলিয়ার কঠোর নিয়মের প্রতি শ্রদ্ধা জানালেও, অনেকেই প্রশ্ন তুলেছেন— এমন একটি নিরীহ আচরণে এত বড় শাস্তি কতটা যৌক্তিক।
উল্লেখ্য, ২০০১ সালে ‘ইস্টম’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় নভ্যা নায়ারের। এরপর ‘কাল্যাণারামন’, ‘গ্রামোফোন’, ‘পান্ডিপ্পাদা’, ‘দৃশ্য’, ‘ওরুথি’, ‘জানকি জানে’-সহ বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে তিনি দক্ষিণ ভারতের দর্শকদের হৃদয় জয় করেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- সংবিধানের দুই অনুচ্ছেদে গণভোটের প্রস্তাব বিএনপির