ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
নেপালে তীব্র বিক্ষোভ: পুলিশের গুলিতে নি’হত ১৬
নেপালের রাজধানী কাঠমান্ডুর নিউ বানেশ্বরে সোমবার জেনারেশন জেড বা জেন-জি তরুণদের বিক্ষোভে পুলিশের গুলিতে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। স্থানীয় সিভিল হাসপাতাল ও ন্যাশনাল ট্রমা সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচ বিক্ষোভকারীর মৃত্যু হয়। দিনের শুরুতে সিভিল হাসপাতালে একজনের মৃত্যু ঘটে। খবরটি প্রকাশ করেছে সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট।
স্থানীয় সিভিল হাসপাতালের নির্বাহী পরিচালক মোহন চন্দ্র রেগমি জানান, ফেডারেল পার্লামেন্ট ভবনের বাইরে সংঘর্ষে আহত দুজন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। ন্যাশনাল ট্রমা সেন্টারের চিকিৎসকরা জানিয়েছেন, আহত আরও চারজনের মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় অন্তত ১০ বিক্ষোভকারী মাথা ও বুকে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর বহু বিক্ষোভকারীকে সিভিল হাসপাতাল, এভারেস্ট হাসপাতাল, ট্রমা সেন্টার ও অন্যান্য চিকিৎসা কেন্দ্রে ভর্তি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা নিষিদ্ধ এলাকায় প্রবেশ করে সংসদ ভবনে ঢুকে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ পরে জলকামান, টিয়ার গ্যাস ও গুলি চালায়, যার ফলে বহু বিক্ষোভকারী আহত হন।
জেন-জি তরুণরা সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদ ও দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নামেন। সহিংসতা ছড়িয়ে পড়ায় প্রশাসন রাজধানী কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় কারফিউ জারি করেছে। দেশের অন্যান্য বড় শহরেও বিক্ষোভকারীরা সমাবেশ করছেন।
গত শুক্রবার নেপালে ফেসবুক, ইউটিউব ও এক্সসহ ২৬টি প্ল্যাটফর্ম বন্ধ করে দেওয়া হয়। এতে ক্ষুব্ধ হয়ে প্রভাবিত ব্যবহারকারীরা রাস্তায় নামেন। ২৪ বছর বয়সি শিক্ষার্থী ইউজন রাজভাণ্ডারি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ হওয়ায় আমরা ক্ষুব্ধ। ২০ বছর বয়সি ইক্ষামা তুমরোক বলেন, আমরা সরকারের স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে প্রতিবাদ করছি। আমরা পরিবর্তন চাই।
নিষেধাজ্ঞার পর টিকটকে ভাইরাল হয়েছে ভিডিও, যেখানে সাধারণ নাগরিকদের সংগ্রামের সঙ্গে রাজনীতিবিদদের সন্তানদের বিলাসী জীবন ও বিদেশ ভ্রমণের তুলনা করা হয়েছে। বিক্ষোভকারী ভারতী বলেন, বিদেশে দুর্নীতিবিরোধী আন্দোলন হয়েছে, আর তারা ভয় পাচ্ছে যে নেপালেও এমন কিছু হতে পারে।
গত মাসে নেপালের মন্ত্রিসভা সিদ্ধান্ত নেয়, সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে সাত দিনের মধ্যে নেপালে নিবন্ধন করতে হবে, প্রতিনিধি নিয়োগ করতে হবে এবং অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা ও কমপ্লায়েন্স অফিসার মনোনীত করতে হবে। রোববার এক বিবৃতিতে নেপাল সরকার মতপ্রকাশ ও চিন্তার স্বাধীনতার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্ল্যাটফর্মগুলো সুরক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।
এর আগে নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমে ইন্টারনেট সেবা সীমিত করার ইতিহাস রয়েছে। চলতি বছরের জুলাইয়ে অনলাইন প্রতারণা ও অর্থপাচারের উদ্বেগ দেখিয়ে টেলিগ্রাম অ্যাপ ব্লক করা হয়। গত বছরের আগস্টে নয় মাসের নিষেধাজ্ঞার পর টিকটক পুনরায় চালু হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের