×

ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

সন্ধ্যায় দেশে পৌঁছাবে ‘শহীদ’ হাদির মরদেহ, শনিবার জানাজা যেখানে

২০২৫ ডিসেম্বর ১৯ ১১:১৪:৫৪

সন্ধ্যায় দেশে পৌঁছাবে ‘শহীদ’ হাদির মরদেহ, শনিবার জানাজা যেখানে

নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুর থেকে আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় দেশে আনা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ। আগামীকাল শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে।

এনসিপির স্বাস্থ্য সেলের প্রধান ও হাদির চিকিৎসায় নিয়োজিত ডা. আব্দুল আহাদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টা ৫০ মিনিটে হাদির মরদেহ নিয়ে সিঙ্গাপুর থেকে রওনা হবে স্বজনরা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এদিকে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে এক বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে, শুক্রবার সকালে সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। দেশে আনার পর শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে।

হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শনিবার দেশব্যাপী একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জাতীয় নির্বাচনের প্রচারণার সময় রাজধানীর পুরানা পল্টনে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন ঢাকা-৮ আসনের এই সম্ভাব্য প্রার্থী। দেশে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গত ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ফের বিশ্ববাজারে সোনার দাম বাড়ল

ডুয়া ডেস্ক: আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদহার বাড়ানোর পর বিনিয়োগকারীরা এর প্রভাব পর্যালোচনা করছেন। একই... বিস্তারিত