ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
পোস্টাল ভোটে ৩৯,২০৪ প্রবাসীর নিবন্ধন সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক :আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ তথ্যে দেখা যায়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে বুধবার দুপুর পর্যন্ত বিশ্বের বিভিন্ন অঞ্চলে মোট ৩৯ হাজার ২০৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন। নিবন্ধনকারীদের মধ্যে পুরুষ ভোটার ৩৩ হাজার ৩২১ জন এবং নারী ভোটার ৫ হাজার ৮৮৩ জন। দেশভিত্তিক হিসেবে দক্ষিণ কোরিয়ায় ৮ হাজার ৬৩০ জন, জাপানে ৫ হাজার ৯৩২ জন এবং যুক্তরাষ্ট্রে ৭ হাজার ৭৩১ জন প্রবাসী এখন পর্যন্ত তালিকাভুক্ত হয়েছেন।
বিদেশে থাকা নাগরিকদের ভোটদানের ব্যবস্থা চালু হওয়ায় দেশের নির্বাচনি প্রক্রিয়ায় এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি সরকারি কর্মকর্তা, নিজ এলাকা থেকে বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারদের জন্য ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইসিপিভি) চালু করা হয়েছে, যা প্রায় ১০ লাখ ভোটারকে ভোটদানের সুবিধা দিচ্ছে। গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ উদ্বোধনের পর ১৪৮টি দেশে ধাপে ধাপে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে।
প্রবাসী ভোটার নিবন্ধন কয়েক ধাপে বিভক্ত করা হয়েছে। প্রথম ধাপে ১৯ থেকে ২৩ নভেম্বর পূর্ব এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকায় নিবন্ধন সম্পন্ন হয়। দ্বিতীয় ধাপে ২৪ থেকে ২৮ নভেম্বর উত্তর আমেরিকা ও ওশেনিয়ার জন্য নিবন্ধন চলছে। একইসঙ্গে ২১ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর ইউরোপ, ৪ থেকে ৮ ডিসেম্বর সৌদি আরব, ৯ থেকে ১৩ ডিসেম্বর দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়া এবং ১৪ থেকে ১৮ ডিসেম্বর মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে প্রবাসী ভোটার নিবন্ধন চলবে।
পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে প্রবাসী ভোটারদের সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার করতে হবে। গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ‘Postal Vote BD’ অ্যাপ ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র জমা দেওয়া যাবে। বিদেশে ব্যালট পাওয়ার জন্য সঠিক ঠিকানা প্রদান বাধ্যতামূলক করা হয়েছে।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)