ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩
রাজাকার নিয়ে মন্তব্যের পর হয়রানির শিকার ডাকসু'র ভিপি প্রার্থী
নিজস্ব প্রতিবেদকঃ বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আবদুল কাদের 'রাজাকার' সম্পর্কিত একটি মন্তব্য করার পর থেকে মানসিক ও শারীরিক হয়রানির শিকার হচ্ছেন বলে জানিয়েছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর, ২০২৫) বিকেলে একটি ফেসবুক পোস্টে তিনি তার এই দুরবস্থার কথা তুলে ধরেন এবং জীবন বাঁচানোর আকুতি জানান।
আবদুল কাদের তার ফেসবুক পোস্টে লেখেন, "আমার ডাকসু'তে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই। এতোটুকু দয়া অন্তত আমাকে দেখানোর অনুরোধ।" তিনি জানান, ওই মন্তব্য করার পর থেকেই তিনি হয়রানির শিকার হচ্ছেন এবং প্রতিনিয়ত তার ওপর চাপ বাড়ছে। তিনি বলেন, "তারপর থেকেই আমি ঘুমাতে পারি না, মাঝরাতে জেগে যাই; শরীর কাঁপতে থাকে।"
তিনি প্রশ্ন রাখেন, "একটা মানুষকে নিয়ে আর কত করবেন? মানুষের কতটুকুও বা ধৈর্য ক্ষমতা থাকে, আমি আর কতদিন নিতে পারবো জানি না।" তিনি অভিযোগ করেন যে এই হয়রানি কেবল অনলাইনে সীমাবদ্ধ নয়, তার বাড়িতে গিয়েও তার মাকে হেনস্তা করা হচ্ছে।
আবদুল কাদের আরও বলেন, তার ১০ দিন আগের বক্তব্যের কিছু অংশ কেটে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। পুরো বক্তব্য প্রকাশ করলে মানুষ বক্তব্যের মূল সারমর্ম বুঝতে পারত। তিনি শঙ্কিত হয়ে বলেন, "কেবল তো শুরু, আরো ৫ দিন বাকি। ততোদিনে কি যে ঘটবে, সেটা ভাবতে গেলে আরো বেশি ট্রমাটাইজড হয়ে যাই।"
এদিকে, গতকাল গণতান্ত্রিক ছাত্রসংসদ মনোনীত প্যানেল বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ অভিযোগ করেছে যে ডাকসু নির্বাচন নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। তাদের দাবি, একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সুবিধা দেওয়ার জন্য ভোটকেন্দ্রগুলো শিক্ষার্থীদের সুবিধাজনক জায়গায় স্থাপন করা হয়নি।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের নামাজের সময়সূচি (৮ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা