ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
মক্কায় চালু হলো রাসুলের সীরাত জাদুঘর
মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স সাউদ বিন মিশাল বিন আবদুল আজিজ মক্কার ক্লক টাওয়ারে রাসুলুল্লাহ (সা.)-এর সীরাত ও ইসলামী সভ্যতা বিষয়ক একটি আন্তর্জাতিক প্রদর্শনী ও জাদুঘরের উদ্বোধন করেছেন। মঙ্গলবার উদ্বোধনী অনুষ্ঠানে প্রিন্স সাউদ জাদুঘরের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার দেখে মুগ্ধ হন।
এই জাদুঘরে রাসুল (সা.)-এর জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে। দর্শনার্থীরা এখানে রাসুল (সা.)-এর কক্ষের প্রতিরূপ, মক্কা থেকে মদিনায় হিজরতের পথের মডেল এবং নববী চিকিৎসা সম্পর্কিত প্রদর্শনী দেখতে পাবেন। মুসলিম ওয়ার্ল্ড লিগ এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে, এবং এতে মক্কা শহর ও পবিত্র স্থানগুলোর রয়্যাল কমিশন সহযোগিতা করেছে।
জাদুঘরের সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর মধ্যে একটি হলো ‘ইথাফ’ ডিজিটাল প্ল্যাটফর্ম। এটি একটি বহুভাষিক অনলাইন লাইব্রেরি এবং বিশ্বকোষ, যা বিশ্বের প্রধান প্রধান ভাষাগুলোতে পাওয়া যাবে। এর মাধ্যমে ইসলাম ধর্ম ও রাসুল (সা.)-এর সীরাত সম্পর্কে আরও সহজে তথ্য জানা যাবে।
রয়্যাল কমিশনের প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার সালেহ বিন ইব্রাহিম আল-রাশিদ এই মহৎ উদ্যোগকে সফল করতে সহায়তা করার জন্য প্রিন্স সাউদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মক্কার ক্লক টাওয়ারে অবস্থিত এই আন্তর্জাতিক জাদুঘরটি এখন সবার জন্য উন্মুক্ত।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ