ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
৭০ বছরেও হার্ট সুস্থ রাখার উপায়
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ দুর্বল হয়ে পড়া স্বাভাবিক। বিশেষ করে ৬০–৭০ বছর বয়সে হার্ট সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকে। এই সময় উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কোলেস্টেরল বা হার্ট অ্যাটাকের মতো সমস্যা অনেকের জীবনকে জটিল করতে পারে। তবে বিশেষজ্ঞদের মতে, কিছু স্বাস্থ্যকর অভ্যাস মেনে চললে বয়স বাড়লেও হার্টকে সুস্থ ও শক্তিশালী রাখা সম্ভব।
হার্ট ভালো রাখার পাঁচটি অভ্যাস:
১. নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা
বয়স বাড়ার সঙ্গে শরীরে নানা পরিবর্তন আসে। তাই রুটিন চেকআপ যেমন রক্তচাপ, সুগার, কোলেস্টেরল এবং ইসিজি করানো জরুরি। এতে রোগ আগেভাগেই ধরা পড়ে এবং সঠিক চিকিৎসা নেওয়া যায়।
২. দৈনন্দিন শরীরচর্চা
হালকা ব্যায়াম যেমন আধঘণ্টা হাঁটা, যোগব্যায়াম বা স্ট্রেচিং রক্তসঞ্চালন বাড়ায়, অতিরিক্ত চর্বি কমায় এবং হার্টকে শক্তিশালী রাখে।
৩. মানসিক চাপ নিয়ন্ত্রণ
অতিরিক্ত দুশ্চিন্তা ও মানসিক চাপ হার্টের জন্য ক্ষতিকর। নিয়মিত মেডিটেশন করা, গান শোনা, পরিবারের সঙ্গে সময় কাটানো বা শখের কাজ করলে মন শান্ত থাকে এবং হার্টও সুস্থ থাকে।
৪. সঠিক খাবার নির্বাচন
বয়স বাড়লে তেল-মসলাযুক্ত ও প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলা উচিত। এর পরিবর্তে শাকসবজি, মৌসুমি ফল, ডাল, ওটস, বাদাম এবং সহজপাচ্য খাবার খাওয়া ভালো। পাশাপাশি লবণ ও চিনি কম খাওয়ার পরামর্শও দেন চিকিৎসকরা।
৫. পর্যাপ্ত ঘুম
প্রতিদিন ৬–৭ ঘণ্টা ভালো ঘুম বয়স্কদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঘুমের অভাবে রক্তচাপ বেড়ে যায়, হার্টের ওপর চাপ পড়ে এবং নানা রোগের ঝুঁকি বৃদ্ধি পায়।
বিশেষজ্ঞরা বলছেন, জীবনধারা মূলত হার্টের সুস্থতার নিয়ামক। সঠিক ডায়েট, নিয়মিত ব্যায়াম এবং মানসিক শান্তি বজায় রাখলে ৭০ বছর বয়সেও হার্টকে তরতাজা রাখা সম্ভব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত