ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
গ্রিসে দুর্ঘটনায় ২ বাংলাদেশি নি’হত
গ্রিসের রাজধানী এথেন্সে সড়ক দুর্ঘটনায় দুই প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার (২০ আগস্ট) বিকেলে এথেন্সের ব্যস্ততম পেত্রু র্যালি সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন সুদীপ ঘোষ (৪২) এবং মোসলেউদ্দিন বাবু মোল্লা (৬৯)।
বৃহস্পতিবার (২১ আগস্ট) রাতে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে এথেন্সের বাংলাদেশ দূতাবাস।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, কর্মস্থলের উদ্দেশ্যে একই মোটরসাইকেলে যাচ্ছিলেন সুদীপ ঘোষ ও মোসলেউদ্দিন বাবু মোল্লা। পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের ডিভাইডার ও বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই প্রাণ হারান পিছনে বসা মোসলেউদ্দিন বাবু মোল্লা। গুরুতর আহত অবস্থায় চালক সুদীপ ঘোষকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে এথেন্সের নিকাইয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তিনিও মৃত্যুর কাছে পরাজিত হন।
নিহত সুদীপ ঘোষ (৪২) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরশহরের রাধানগর ঘোষপাড়ার মৃত সুকুমার ঘোষের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি এথেন্সে একটি গাড়ির শোরুমে চাকরি করছিলেন। প্রায় দেড় বছর আগে বাবার শ্রাদ্ধ অনুষ্ঠানে অংশ নিতে দেশে গিয়েছিলেন। রেখে গেছেন বৃদ্ধা মা, স্ত্রী ও এক কন্যাসন্তানসহ শোকাহত পরিবার।
অপর নিহত মোসলেউদ্দিন বাবু মোল্লা (৬৯) শরীয়তপুর জেলার দেশহাতরা গ্রামের বাসিন্দা। বহু বছর ধরে তিনি গ্রিসে শ্রমজীবী প্রবাসী হিসেবে কাজ করছিলেন।
হঠাৎ এই মৃত্যুতে গ্রিসের প্রবাসী বাংলাদেশি সমাজে নেমে এসেছে গভীর শোক। সহকর্মী ও বন্ধুস্বজনেরা কান্নায় ভেঙে পড়েছেন। এথেন্সে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর মরদেহ দ্রুত দেশে পাঠানো হবে। একসঙ্গে দুই প্রবাসীর প্রাণহানি শুধু তাদের পরিবার নয়, গোটা প্রবাসী বাংলাদেশি সমাজকেই স্তব্ধ করে দিয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক