ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
একসময় দুবেলা খাবার জোটেনি, এখন ১০০ কোটির মালিক এই অভিনেত্রী
বলিউড কিংবা দক্ষিণী সিনেমার জগত সবসময়ই তারকাদের আড়ালের গল্প ও ব্যক্তিগত সংগ্রাম নিয়ে দর্শকদের কৌতূহল জাগায়। কারও জীবনে থাকে সাফল্যের ঝলমলে অধ্যায় আবার সেই পথচলায় লুকিয়ে থাকে নানা কষ্টের স্মৃতি। এমনই এক গল্প দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর জীবনে—যিনি আজ শত কোটি টাকার মালিক অথচ একসময় না খেয়ে দিন কাটাতে হয়েছে তাকে।
১৯৮৭ সালের ২৮ এপ্রিল কেরালার আলাপ্পুঝায় জন্ম সামান্থার। বাবা তামিলনাড়ুর, মা কেরালার হলেও তার শৈশব কেটেছে চেন্নাইয়ে। দ্বাদশ শ্রেণি পেরোনোর পর পরিবারের আর্থিক সংকট এতটাই চরমে পৌঁছায় যে উচ্চশিক্ষার খরচ জোগানো হয়ে পড়ে কঠিন। তখনই জীবিকার জন্য তিনি মডেলিং শুরু করেন যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।
মডেলিং করতে করতেই পরিচালক রবি বর্মণের নজরে আসেন সামান্থা। এরপর গৌতম মেননের পরিচালনায় ‘ইয়ে মায়া চেসাভে’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। ধীরে ধীরে অভিনয়ে সাফল্য এনে দেয় খ্যাতি আর খ্যাতি তাকে পৌঁছে দেয় অর্থনৈতিক স্বচ্ছলতায়।
আজ সামান্থার সম্পদের পরিমাণ প্রায় ১০১ কোটি রুপি বিভিন্ন প্রতিবেদনে এমনটাই উল্লেখ আছে। অভিনয়ের পাশাপাশি তিনি বিনিয়োগ করেছেন রিয়েল এস্টেট, বিলাসবহুল গাড়ি ও ফ্যাশন ব্র্যান্ড যা তাকে আরও আর্থিকভাবে শক্ত ভিত্তি দিয়েছে।
২০১৭ সালে অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করলেও ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘটে। তখন ২০০ কোটির ভরণপোষণ দাবির গুঞ্জন ছড়ালেও সামান্থা তা দৃঢ়ভাবে অস্বীকার করেন।
সংগ্রাম, প্রতিভা ও অদম্য ইচ্ছাশক্তির মেলবন্ধনে শূন্য থেকে শীর্ষে ওঠার এই গল্প আজ অসংখ্য মানুষের জন্য অনুপ্রেরণা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে