ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
মালদ্বীপে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস
বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বাংলাদেশের ইতিহাসে গৌরবোজ্জ্বল ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ মালদ্বীপে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় মালদ্বীপের বাংলাদেশ মিশনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, প্রবাসী বাংলাদেশি নজরুল ইসলাম মামুন ও দুলাল আল মাইজভান্ডারি।
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন মিশনের তৃতীয় সচিব মো. জিল্লুর রহমান এবং কল্যাণ সহকারী আল মামুন পাঠান। দিবসটির ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরতে একটি ভিডিও প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়, যাতে ছাত্র-জনতার আন্দোলন ও শহীদদের আত্মত্যাগের চিত্র তুলে ধরা হয়।
ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ বলেন, জুলাইয়ের অভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় এক অনন্য মাইলফলক। এ আন্দোলন আমাদের গণতন্ত্র, মানবাধিকার ও স্বাধীনতার প্রতি অঙ্গীকারকে আরও দৃঢ় করে।
মো. খলিলুর রহমান বলেন, জুলাই বিপ্লব ছিল সাধারণ মানুষের অধিকার আদায়ের প্রতিচ্ছবি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনামল ছিল দেশ ও জাতির কল্যাণে উৎসর্গীকৃত, বিপরীতে আজকের সরকারের সময় জুলুম-নির্যাতন ও অনিয়মের কালো অধ্যায় চলছে। এবং তিনি দেশের চলমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত