ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
'জয় বাংলা' স্লোগান শুনে ক্ষেপলেন বিজেপি নেতা
পশ্চিমবঙ্গে যাত্রাপথে 'জয় বাংলা' স্লোগান শুনে ক্ষিপ্ত হয়ে ওঠেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্লোগান শোনার পরপরই তিনি নিজের গাড়িবহর থামিয়ে কালো গাড়ি থেকে নেমে সোজা তেড়ে যান স্লোগানদাতার দিকে। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
জানা গেছে, বুধবার হুগলি জেলার পুরশুরা বিধানসভার রাধানগরে কন্যা সুরক্ষা বিষয়ক একটি যাত্রা-মিছিলে অংশ নিতে যাচ্ছিলেন শুভেন্দু অধিকারী। পথে আরামবাগের হেলান এলাকায় পৌঁছালে তৃণমূল কংগ্রেসের কর্মী শেখ মঈদুল তাকে উদ্দেশ করে ‘জয় বাংলা’ স্লোগান দেন, আর তাতেই উত্তেজনা তৈরি হয়।
স্লোগান শুনে ক্ষেপে যান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। হঠাৎ গাড়িবহর থামিয়ে গাড়ি থেকে নেমে তিনি পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান দেন। এরপর তৃণমূল কর্মী শেখ মঈদুলের সঙ্গে তর্কে জড়ান।
শুভেন্দু অধিকারী মঈদুলের দিকে এগিয়ে গিয়ে বলেন, "কে কে? জয় শ্রীরাম!" এর জবাবে মঈদুল বলেন, "জয় শ্রীরাম নয়, জয় বাংলা।" এরপর শুভেন্দুকে বলতে শোনা যায়, “হিন্দুর বাচ্চা।”
এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা।
এ সময় শুভেন্দু তৃণমূল সমর্থক শেখ মঈদুলকে পাকিস্তানি-রোহিঙ্গা বলে আক্রমণ করেন। মঈদুল জবাবে বলেন, আপনি নিজে রোহিঙ্গা। এরপরেই শুভেন্দু অধিকারী বলে ওঠেন, আমি মমতাকে নির্বাচনে হারিয়েছি, চামড়া তুলে নেব।
এরপর শুভেন্দু তাঁর নিরাপত্তায় থাকা কেন্দ্রীয় বাহিনীকে ওই তৃণমূল কংগ্রেসের কর্মীকে সরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও শেখ মঈদুলকে ধাওয়া করে ওই জায়গা থেকে সরিয়ে দেন।
ঘটনার পর রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে বলেছে, "ভয় পেয়েছে, খুব ভয় পেয়েছে! বাংলার মানুষের এই রূপ আগে দেখেননি শুভেন্দু। 'জয় বাংলা' স্লোগান শুনলেই যেন গায়ে ফোসকা পড়ে।"
অন্যদিকে, বিজেপিও পাল্টা প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূলকে আক্রমণ করতে ছাড়েনি। দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘জয় বাংলা’ স্লোগানটি বাংলাদেশ থেকে ধার করা। পশ্চিমবঙ্গের মানুষ কখনোই এটা মেনে নেবে না। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের আওয়ামী লীগের এক নেতার স্লোগান ‘খেলা হবে’ ধার করে পশ্চিমবঙ্গে চালু করেছিলেন। তবে এবার মানুষ আর ধার করা স্লোগানে সাড়া দেবে না বলেও মন্তব্য করেছে বিজেপি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে