ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩
দিল্লির নিঃশব্দ ফ্ল্যাটে গৃহবন্দী হাসিনা
দিল্লির অভিজাত এলাকায় একটি নির্জন ফ্ল্যাটে এখন যেন গৃহবন্দী হয়ে রয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত সরকারের গোয়েন্দাদের তত্ত্বাবধানে থাকা এই বাসস্থান এখন আর শুধু রাজনৈতিক আশ্রয় নয়—এ যেন উপমহাদেশীয় ভূরাজনীতির এক নতুন সংকেত হিসেবে দেখা হচ্ছে এখন।
একসময় যাকে“দিল্লির সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু” বলে পরিচিত করা হতো, সেই শেখ হাসিনাই আজ মোদি প্রশাসনের কাছে হয়ে উঠেছেন এক বিব্রতকর নাম। ভারতীয় কর্তৃপক্ষ তার অবস্থান নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও, অভ্যন্তরীণভাবে তাকে নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব স্পষ্ট। দিল্লি এখন যেমন হাসিনাকে আর রাখতে চায় না, তেমন সরাসরি ত্যাগও করতে পারছে না।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের শীর্ষ নেতারাও হাসিনার নাগাল পাচ্ছেন না। সদ্য লন্ডন থেকে ভারতে পাড়ি দেওয়া দলের জ্যেষ্ঠ নেতা হাসান মাহমুদ তিন সপ্তাহ ধরে একবার দেখা পাওয়ার অপেক্ষায় রয়েছেন, কিন্তু কোনো সাড়া নেই। এমনকি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও ব্যর্থ হয়েছেন তার সঙ্গে সাক্ষাৎ করতে।
ভারতের অবস্থান এখন কৌশলগত বাস্তববাদে স্থির। মুখে কিছু না বললেও তারা কার্যত ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত নতুন তত্ত্বাবধায়ক সরকারকে মেনে নিচ্ছে। তবে দুই দেশের সম্পর্ক এখনো ঠান্ডা। সীমান্তে পুশ-ইন, গুলিবিনিময়, চিকিৎসা ভিসায় নিষেধাজ্ঞা—সব মিলিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্কের বরফ এখনো গলছে না।
বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন কূটনীতিকও এখনো কার্যকর কোনো রাজনৈতিক সংলাপ শুরু করতে পারেননি। বিশ্লেষকদের মতে, ভারত গত ১৫ বছরে আওয়ামী লীগকে একমাত্র ভরসা হিসেবে দেখে বড় কূটনৈতিক ভুল করেছে। এখন তারা বিকল্প খুঁজছে, তবে সেটি দ্রুত সম্ভব নয়।
ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার এখনো সম্পূর্ণ স্থিতিশীল না হলেও, একটি অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ তৈরির চেষ্টা করছে। ভারত আপাতত অপেক্ষার কৌশলে—তাদের আশা, অন্তত একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন হবে যেখানে জনগণের ইচ্ছা প্রতিফলিত হবে।
আজ শেখ হাসিনা আর শুধু এক নেত্রী নন, বরং এক অনাকাঙ্ক্ষিত বাস্তবতা। মিত্র ভারত তাকে ছুঁতে চায় না, নিজ দলও তার কাছে পৌঁছাতে পারছে না, আর জনগণের সঙ্গেও সম্পর্ক ছিন্নপ্রায়।
শেষ প্রশ্ন থেকে যায়—শেখ হাসিনা কি ফিরে আসতে পারবেন? নাকি ইতিহাস তাকে প্রান্তিক পাতায় লিখে রাখবে, যেখানে লেখা থাকবে—"স্বৈরাচারকে শেষমেশ তার মিত্ররাও ত্যাগ করে।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি