ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
জাপান সফরে এনসিপির তিন নেতা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তিন সদস্যের একটি প্রতিনিধিদল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) জাপান সফরে গেছে। প্রতিনিধিদলে রয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুউদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক মাহবুব আলম।
এনসিপির জাপান ডায়াস্পোরা অ্যালায়েন্স এবং জাপানের প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে এই সফর অনুষ্ঠিত হচ্ছে। প্রতিনিধিদল টোকিও এবং ওসাকা শহরে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবে।
সারজিস আলম জানান, এটি এক মাসের মধ্যে এনসিপির প্রতিনিধিদলের তৃতীয় বিদেশ সফর। এর আগে, গত ২২ আগস্ট মালয়েশিয়া এবং ২৬ আগস্ট চীন সফর করে এনসিপির উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। সেই দুটি সফরে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম নেতৃত্ব দিলেও, এবারের জাপান সফরে তিনি থাকছেন না।
এনসিপির জাপান ডায়াস্পোরা অ্যালায়েন্সের তথ্য অনুযায়ী, আগামী শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় টোকিওতে এবং পরদিন বিকেল সাড়ে ৫টায় ওসাকায় দুটি কর্মসূচিতে অংশ নেবেন এনসিপির নেতারা। 'জুলাই যোদ্ধাদের' স্মরণে 'রিমেম্বার দ্য হিরোজ' শীর্ষক এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এই সফরের আগে গত মঙ্গলবার ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে এনসিপির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন নাহিদ ইসলাম। বৈঠককালে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়া, বিনিয়োগের পরিবেশ এবং পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয় বলে এনসিপি নেতারা জানিয়েছেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা