ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
২১৬ দিন পর যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ শুরু
নিজস্ব প্রতিবেদক: ২১৬ দিন বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ি উপজেলার তারাকান্দির যমুনা সার কারখানায় আবার গ্যাস সরবরাহ শুরু হয়েছে। গতকাল শনিবার রাতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি কারখানাটিতে গ্যাস দেওয়া শুরু করে। সরবরাহ স্বাভাবিক থাকলে প্রস্তুতিমূলক কাজ শেষ করে প্রায় ১৫ দিনের মধ্যে ইউরিয়া উৎপাদন শুরু হতে পারে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কারখানার ভারপ্রাপ্ত ব্যবস্থাপক দেলোয়ার হোসেন। তিনি জানান, গ্যাস পাওয়া গেলেও কারখানাটি সচল করে উৎপাদনে নিতে অন্তত ১৫ দিন সময় প্রয়োজন হবে।
কারখানা সূত্রে জানা গেছে, চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর থেকে যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ রয়েছে। প্রতিদিন প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন দানাদার ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে কারখানাটির।
কারখানায় উৎপাদিত সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ কমান্ড এলাকার ১৯টি জেলায় সরবরাহ করা হয়।
দীর্ঘ ২১৬ দিন পর গ্যাস সরবরাহ পুনরায় চালু হওয়ায় কারখানার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, গ্যাস সরবরাহ স্বাভাবিক থাকলে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে কারখানাটি শিগগিরই আবার উৎপাদনে ফিরতে পারবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা