ঢাকা, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
বিএনপি অসাম্প্রদায়িকতা রাজনীতিতে বিশ্বাস করে: সংস্কৃতি মন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: বিএনপি অসাম্প্রদায়িকতা ও বৈষম্যহীন সাম্যের রাজনীতিতে বিশ্বাস করে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি মন্ত্রী শ্রী নিতাই রায় চৌধুরী। রোববার (২০ সেপ্টেম্বর) পাবনার হিমায়েতপুর সৎসঙ্গ আশ্রমে মানবতার সাধক শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯তম আবির্ভাব দিবস উপলক্ষে আয়োজিত মহোৎসবের দ্বিতীয় দিনের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে দেশ-বিদেশের কয়েক হাজার ভক্ত ও অনুরাগী উপস্থিত ছিলেন।
নিতাই রায় চৌধুরী বলেন, ‘বিএনপি একটি অসাম্প্রদায়িক দল। বিএনপি বৈষম্যের অবসান ঘটিয়ে সমাজে সাম্যতা প্রতিষ্ঠা করতে চায়। এ কারণেই বিগত সংসদ নির্বাচনে দেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ একজোটে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনের সুযোগ করে দিয়েছিল।’
দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির প্রসঙ্গ তুলে ধরে সংস্কৃতি মন্ত্রী বলেন, ‘আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি হাজার বছরের পুরনো। পতিত সরকার নোংরামি ও নানা অপচেষ্টার মাধ্যমে সেই সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করেছে। তবে আমাদের সরকার একে বাঁচিয়ে রাখতে বদ্ধপরিকর। পাবনা সংস্কৃতিতে অত্যন্ত সমৃদ্ধ একটি জেলা। পাবনাসহ সমগ্র দেশের সংস্কৃতিকে কীভাবে আরও সমৃদ্ধ করা যায়, তা বর্তমান সরকার গুরুত্বের সঙ্গে দেখবে। আমরা বৈচিত্র্যময় এই দেশে সংস্কৃতির মাধ্যমে জাতীয় ঐক্য স্থাপন করতে চাই।’
ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী ও মানবকল্যাণের শিক্ষার কথা উল্লেখ করে নিতাই রায় চৌধুরী বলেন, ‘সব ধর্মগ্রন্থের মূল কথা মানবকল্যাণ। ঠাকুর অনুকূল চন্দ্র যেসব উপদেশ দিয়েছেন, তার মূল উদ্দেশ্যও মানবকল্যাণ। তিনি জাতপাতের ভেদাভেদে বিশ্বাস করতেন না; সারাজীবন মানবতার জয়গান গেয়ে গেছেন। এ কারণেই সমগ্র উপমহাদেশ ছাড়িয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার বিপুলসংখ্যক অনুরাগী রয়েছে।’
বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম বলেন, ‘ঠাকুর অনুকূল চন্দ্রের মহৎ আদর্শ ও মহানুভবতা আজও আমাদের সামনে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। ধর্ম, বর্ণ ও রাজনীতির পার্থক্য অতিক্রম করে তিনি সবাইকে মানুষ হিসেবে মর্যাদা দিতে চেয়েছেন। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও কোনো বিভেদ বা বিভাজন চান না; তিনি সকলের মাঝে ঐক্য দেখতে চান।’
সৎসঙ্গ কেন্দ্রীয় আশ্রমের সভাপতি শ্রী প্রাণশঙ্কর দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে শুভেচ্ছা বক্তব্য দেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব ও সদস্য সচিব মাসুদ খন্দকার প্রমুখ।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর